মীরসরাইয়ে নজর কাড়ছে ‘বাঁশ বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার’: নান্দনিক পরিবেশ ও সুস্বাদু খাবারের নতুন ঠিকানা
মীরসরাইয়ের বড়তাকিয়া বাজারে গড়ে উঠেছে আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন একটি নান্দনিক খাবারের স্থান— বাঁশ বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। মনোরম পরিবেশ, সুস্বাদু খাবার এবং পারিবারিক আয়োজনের জন্য ইতোমধ্যেই এটি স্থানীয়দের আস্থার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মীরসরাই উপজেলার বড়তাকিয়া বাজারে পুরাতন রোড সংলগ্ন নতুন বোর্ড অফিসের সামনে অবস্থিত বাঁশ বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার। আধুনিক ও অভিজাত সাজসজ্জার পাশাপাশি ঘরোয়া পরিবেশে মানসম্মত খাবার পরিবেশনের মাধ্যমে প্রতিষ্ঠানটি অল্প সময়েই সুনাম অর্জন করেছে।
এখানে দেশীয় ও বিভিন্ন স্বাদের মুখরোচক খাবারের পাশাপাশি রয়েছে পারিবারিক অনুষ্ঠান, জন্মদিন, সভা-সেমিনার এবং সামাজিক আয়োজনের জন্য সুব্যবস্থাপনা। পরিচ্ছন্নতা ও অতিথি সেবাকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কথা জানিয়েছেন কর্তৃপক্ষ। প্রতিষ্ঠানটির মালিক আকতার হোসেন রাসেল এবং প্রোপ্রাইটর ইকবাল হোসেন জানান, গ্রাহকদের জন্য উন্নতমানের খাবার ও আরামদায়ক পরিবেশ নিশ্চিত করাই তাদের প্রধান লক্ষ্য। ভবিষ্যতে আরও আধুনিক সেবা যুক্ত করে প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ পারিবারিক গন্তব্য হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথাও জানান তারা। রিপোর্টার: সুস্বাদু খাবার, আন্তরিক সেবা এবং মনোরম পরিবেশের সমন্বয়ে বাঁশ বাড়ি রেস্টুরেন্ট অ্যান্ড পার্টি সেন্টার হয়ে উঠছে মীরসরাইবাসীর জনপ্রিয় এক আড্ডা ও আয়োজনের ঠিকানা,
What's Your Reaction?