নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা দাবিতে সাতক্ষীরায় দুই ঘন্টা নার্সদের প্রতিকি শার্ট ডাউন

Nov 30, 2025 - 23:14
 0  24
নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা দাবিতে সাতক্ষীরায় দুই ঘন্টা নার্সদের প্রতিকি শার্ট ডাউন

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ নাসিং ও মিডওয়াইফাদের ৮ দফা বাস্তবায়নের দাবিতে সারাদেশের ন্যায় সাতক্ষীরায় নার্সদের প্রতিকি শার্ট ডাউন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ নার্সেস অ্যাসোসিয়েশন (বি.এন.এ) সাতক্ষীরা জেলা শাখা। রবিবার সকাল ১০ থেকে বেলা ১২ টা পর্যন্ত সদর হাসপাতালের সামনে উক্ত শার্ট ডাউন কর্মসুচি পালন করা হয়। সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ডালিয়া পারভীনের সভাপতিত্বে কর্মসুচিতে বক্তব্য রাখেন, অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নাসিমা খাতুন, কোষাধ্যক্ষ মাহমুদুল হাসান, স্বাস্থ্য পরিদর্শক ও মিডওয়াইফারি প্রতিনিধি নাসরিন খালেদ, ছাত্র-ছাত্রী প্রতিনিধি চঞ্চলা রানীসহ অন্যান্যরা। বক্তারা বলেন, তাদের ৮ দফা দাবী বাস্তবায়ন না হলে আগামী ২ ডিসেম্বর থেকে দেশের সকল স্বাস্থ্যসেবা এবং নার্সিং ও মিডওয়াইফারি শিক্ষা প্রতিষ্ঠানে একটানা কমপ্লিট শাট ডাউন পালন করা হবে। দাবী আদায় না হওয়া পর্যন্ত তারা এ কর্মসুচি পালন করবেন বলে জানান। বক্তারা আরো বলেন, নাসিং ও মিডওয়াইফারি অধিদপ্তর নার্সদের দীর্ঘদিনের অর্জন ও পেশাগত মর্যাদার প্রতিক। এটি বিলুপ্ত বা অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ নার্সিং পেশাকে অবমূল্যায়ন করার শামিল। তারা অবিলম্বে এ সিদ্ধান্ত প্রত্যাহারের জোর দাবি জানান।## ৩০.১১.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow