দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমান

May 12, 2026 - 20:15
 0  13
দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী অভিযানে দুই ব্যবসায়ীকে জরিমান

সাতক্ষীরা প্রতিনিধি ঃ দেবহাটায় র‍্যাবের ভেজাল বিরোধী পৃথক অভিযানে ২ আইসক্রিম ব্যবসায়ীকে ২ লক্ষ টাকা জরিমান করা হয়েছে। 
মঙ্গলবার দুপুর ২ টার দিকে র‍্যাব- ৬ এর সিপিসি ১ এর ভারপ্রাপ্ত অতিরিক্ত পুলিশ সুপার জায়েন উদ্দিন মোহাম্মদ যিয়াদের নেতৃত্বে একটি  আভিজনিক দল উত্তর সখিপুর শিলা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান পরিচালনা করেন। এ সময় বিএসটিআই অনুমোদন না থাকায় এবং আইসক্রিমে ক্ষতি কারক ক্যামিক্যাল মেশানোর অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৪১ ও ৪২ ধারা মোতাবেক ব্যবসায়ী সুজিত বিশ্বাসকে ১ লক্ষ টাকা ও একই এলাকায়র মদিনা আইসক্রিম ফ্যাক্টরিতে অভিযান চালিয়ে একই অপরাধে মদিনা আইসক্রিম ফ্যাক্টরি পরিচালক আব্দুল খালেকে ১ লক্ষ টাকা জরিমানা প্রদান করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম।  এ সময় উভয় ফ্যাক্টরি বন্দের নির্দেশনা প্রদান করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow