সাতক্ষীরায় আসক এর আয়োজনে শিশু যৌন শোষণ প্রতিরোধে করনীয় শীর্ষক মত বিনময় সভা

Dec 1, 2025 - 18:27
 0  24
সাতক্ষীরায় আসক এর আয়োজনে শিশু যৌন শোষণ প্রতিরোধে করনীয় শীর্ষক মত বিনময় সভা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ
আইন ও সালিশ কেন্দ্র (আসক)-এর উদ্যোগে এবং টেরে ডেস হোমস (টিডিএইচ), নেদারল্যান্ডস-এর অর্থায়নে সাতক্ষীরায় শিশু যৌন শোষণ প্রতিরোধে করনীয় শীর্ষক মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৩০ নভেম্বর) সাতক্ষীরা জেলা প্রেসক্লাবের হলরুমে এই সভার আয়োজন করা হয়।

আসক তাদের "স্টেপ আপ দ্যা ফাইট এগেনষ্ট সেক্সচুয়াল এক্সপ্লয়টেশন অব চিলড্রেন এম্পাওয়ারিং চিলড্রেন এন্ড কমিউনিটিস" (সুফাসেক) প্রকল্পের আওতায় দীর্ঘদিন ধরে এই কার্যক্রম বাস্তবায়ন করে আসছে। এই প্রকল্পের মূল লক্ষ্য হলো শিশু যৌন শোষণ প্রতিরোধে শিশু এবং স্থানীয় কমিউনিটির সচেতন নাগরিকদের ক্ষমতায়িত করা এবং একটি সুরক্ষিত পরিবেশ তৈরি করা।
আলোচনা সভাটির সভাপতিত্বে ছিলেন প্রফেসর মোঃ আঃ হামিদ স্যার,
আলোচনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আবুল হোসেন,
মহিলা ও শিশু বিষয়ক কর্মকর্তার প্রোগ্রাম অফিসার মোঃ আব্দুল হাই সিদ্দিক, 
জেলা বাল্যবিবাহ প্রতিরোধ কমিটির সদস্য সাকিবুর রহমান বাবলা, 
অ্যাডভোকেট নাজমুন নাহার ঝুমুর, সাংবাদিক আসাদুজ্জামান, আনন্দ টিভির হানুর রহমান প্রমুখ
আলোচনা সভায় বর্তমান সময়ে উদ্বেগের কারণ হয়ে দাঁড়ানো ‘অনলাইনে শিশু যৌন হয়রানি’ বিষয়টি বিশেষ গুরুত্ব পায়। বক্তারা অনলাইনে নিরাপদ থাকার উপায়, সাইবার স্পেসে ব্যক্তিগত তথ্যের সুরক্ষা এবং কোনো ধরণের যৌন শোষণ বা হয়রানির শিকার হলে তাৎক্ষণিকভাবে কী করণীয়, সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন।


উক্ত ক্যাম্পেইনটি পরিচালনা করেন আইন ও সালিশ কেন্দ্রের সুফাসেক প্রকল্পের প্রজেক্ট অফিসার মোঃ আলিরাজ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow