সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা

Dec 1, 2025 - 18:33
 0  23
সাতক্ষীরায় তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ তারুণ্য নির্ভর নতুন বাংলাদেশ গঠনে "এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে সাতক্ষীরায়। জেলা তথ্য অফিসের আয়োজনে সোমবার সকালে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। 
প্রধান অতিথি জেলা প্রশাসক আফরোজা আখতার এসময় বলেন, তরুণ প্রজন্মের জন্য মোবাইল আসক্তি সকল সাফল্য ও সফলতায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে। উন্নত দেশ গড়তে হলে আমাদের একটি দক্ষ সুশিক্ষিত জাতি দরকার। আর সে জন্য আমাদের নিজেদেরকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে। নিজেদের কিভাবে গড়ে তুলতে হবে তার জন্য একটি লক্ষ্য স্থির করা দরকার। নিজেকে আলোকিত মানুষ হিসেবে তৈরি করতে হবে। পরিবার থেকেই আগে দুর্নীতি বন্ধ করতে হবে। দুর্নীতির মূল উৎপাটন করতে পারলেই দেশ ও জাতি উন্নত হবে। সব কিছুর জন্য সামাজিক সচেতনতা তৈরি করতে হবে। 
সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ প্রফেসর বাসুদেব বসু'র সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আবুল হাশেম, সরকারি মহিলা কলেজের উপাধ্যক্ষ আবু হেনা মোস্তফা কামাল, নির্বাহি ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ অপু, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি সমাজসেবক আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, জেলা তথ্য অফিসার জাহারুল ইসলাম, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা (ভারপ্রাপ্ত) নাজমুন নাহার, জাতীয় ক্রীড়া পুরস্কার প্রাপ্ত ও সাবেক ফিফা রেফারি তৈয়েব হাসান বাবু প্রমুখ। এ সময় সেখানে সাতক্ষীরা সরকারি মহিলা কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। ##

০১.১২.২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow