বাসাইলে বিশ্ব জনসংখ্যা দিবস পালিত
বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ
“তারুণ্যের আশা-আকাঙ্ক্ষা বাস্তবায়ন করি, আজকের প্রত্যয়ে সুন্দর আগামী গড়ি”—এই প্রতিপাদ্যকে ধারণ করে টাঙ্গাইলের বাসাইলে যথাযোগ্য মর্যাদায় বিশ্ব জনসংখ্যা দিবস-২০২৬ পালিত হয়েছে।
রোববার (১২ জুলাই) বিকেলে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন ও পরিবার পরিকল্পনা কার্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা রুপ জিন্নাত রিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাসাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: ইকবাল হোসেন।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ইসমত আরা, উপজেলা মৎস্য কর্মকর্তা হাসিবুল ইসলাম, বাসাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর কবির, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা কনিকা মল্লিক, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুজ্জামান খান (তুহিন), উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিন, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী, পরিবার পরিকল্পনা বিভাগের মাঠ পর্যায়ের কর্মী এবং গণমাধ্যমকর্মী।
সভায় বক্তারা টেকসই উন্নয়নে পরিকল্পিত জনসংখ্যা এবং তরুণ প্রজন্মের দক্ষতা ও কর্মসংস্থান সৃষ্টির ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।
অনুষ্ঠান শেষে পরিবার পরিকল্পনা মাঠপর্যায়ের কার্যক্রমে বিশেষ ও প্রশংসনীয় অবদান রাখায় দুটি প্রতিষ্ঠান ও চারজন কর্মীকে সম্মাননা স্মারক ও ক্রেস্ট প্রদান করা হয়।
মোহাম্মদ নাসির মিয়া
বাসাইল, টাঙ্গাইল
১২/০৭/২০২৬
০১৯২৬৮০৫৬০৫
What's Your Reaction?