অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ জামালপুর জেলা দলকে সংবর্ধনা

Jul 6, 2026 - 14:15
 0  7
অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপে রানার্স-আপ জামালপুর জেলা দলকে সংবর্ধনা

অনুর্ধ্ব-১৭ জাতীয় চ্যাম্পিয়নশিপ ২০২৫-এ রানার্স-আপ হওয়ার গৌরব অর্জন করায় জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশন (ডিএফএ)-এর উদ্যোগে ৫ জুলাই দুপুরে জামালপুর সদর উপজেলা পরিষদ মিলনায়তনে খেলোয়াড়, কোচ ও অফিসিয়াল কর্মকর্তাদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি ও জামালপুর সদর আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন।

এ সময় উপস্থিত ছিলেন জামালপুর সদর উপজেলা নির্বাহী অফিসার নাজনীন আখতার, জামালপুর সদর উপজেলা বিএনপির সভাপতি মোঃ সফিউর রহমান সফি, জামালপুর শহর বিএনপির সাধারণ সম্পাদক শাহ্ মোঃ আব্দুল্লাহ আল মাসুদ, জেলা মহিলা দলের সভাপতি সেলিনা বেগম, জামালপুর জেলা ফুটবল এসোসিয়েশনের সাধারণ সম্পাদক মোঃ আরাফাত হোসেন আকন্দ শিশির, ডিএফএ'র সদস্য ও অনুর্ধ্ব-১৭ জামালপুর জেলা দলের টিম ম্যানেজার নজরুল ইসলাম মুক্তা, ডিএফএ'র সদস্য ও জেলা ফুটবল কোচ হিজ্জাতুল ইসলাম মিলন, ডিএফএ'র সদস্য কামরুল হুদা স্ট্যালিনসহ জেলা ফুটবল এসোসিয়েশনের অন্যান্য সদস্য, ক্রীড়া সংগঠক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রধান অতিথির বক্তব্যে এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুন বলেন, জেলার বিভিন্ন পর্যায়ে আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন এবং ফুটবলের সার্বিক উন্নয়নে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

অনুষ্ঠানে সংবর্ধিত খেলোয়াড়, কোচ ও কর্মকর্তাদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা প্রদান করা হয়। বক্তারা জামালপুরের ফুটবলকে জাতীয় পর্যায়ে আরও এগিয়ে নিতে সম্মিলিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে উপস্থিত অতিথি, ক্রীড়া সংগঠক ও ফুটবলপ্রেমীরা রানার্স-আপ হওয়া জেলা দলের সাফল্যে আনন্দ ও গর্ব প্রকাশ করেন।

মেহেদী হাসান 
জামালপুর। 
০৬-০৭-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow