জামালপুরে এমপি এড. ওয়ারেছ আলী মামুনের সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক, জামালপুর জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং জামালপুর সদর-৫ আসনের সংসদ সদস্য এডভোকেট শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনায় দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ আগস্ট) রাতে জামালপুর জেলা বিএনপির উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামালপুর জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক খন্দকার আহসানুজ্জামান রুমেল।
দোয়া মাহফিলে বক্তারা এড. শাহ্ মোঃ ওয়ারেছ আলী মামুনের রাজনৈতিক অবদান ও ত্যাগ স্মরণ করেন এবং তাঁর দ্রুত সুস্থতা কামনা করেন, যেন তিনি পুনরায় জনগণের মাঝে ফিরে এসে সাধারণ মানুষ ও দলের কল্যাণে কাজ করে যেতে পারেন।
আলোচনা পর্ব শেষে এড. ওয়ারেছ আলী মামুনের রোগমুক্তি, দীর্ঘায়ু এবং দেশ ও জাতির কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করা হয়। মোনাজাতে উপস্থিত সকল নেতাকর্মী একাত্মতা প্রকাশ করেন।
মেহেদী হাসান
জামালপুর।
১৪-০৮-২০২৬
What's Your Reaction?