বাসাইলে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

Jun 12, 2026 - 19:04
 0  10
বাসাইলে 'স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট ও ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম' অনুষ্ঠিত

বাসাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ “মেধা, বিজ্ঞান, উদ্ভাবনের দেশ—সবার আগে বাংলাদেশ” প্রতিপাদ্যকে সামনে রেখে টাঙ্গাইলের বাসাইল উপজেলায় শিক্ষার্থী ও শিক্ষকদের অংশগ্রহণে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প এবং উদ্ভাবনী ধারণা প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১২ জুন) সকাল ১০টায় উপজেলা পরিষদ হলরুমে এ কর্মসূচির আয়োজন করা হয়। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের এডুকেশনাল এক্সিলেন্স সাপোর্ট স্কিম (EESS), SEDP-এর উদ্যোগে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সহযোগিতায় এ প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাসাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: ইকবাল হোসেন। উপজেলা একাডেমিক সুপারভাইজার আল আমিনের সঞ্চালনায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বাসাইল উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মামুন আল জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক নূরনবী আবু হায়াত খান নবু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ পিন্টু প্রমুখ। এ সময় উপজেলা কৃষি কর্মকর্তা শাহজাহান আলী, সরকারি জোবেদা রুবেয়া মহিলা কলেজের অধ্যক্ষ মশিউর রহমান খান, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান ইউসুফ আলী খান, বাসাইল প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ রানাসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা, স্থানীয় বিএনপি নেতৃবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থী এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। আয়োজকরা জানান, উপজেলা পর্যায়ের এই প্রদর্শনীতে মোট ১৪টি স্টল স্থান পেয়েছে। ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা প্রতিটি দলে তিনজন শিক্ষার্থী ও দুজন শিক্ষক নিয়ে অংশগ্রহণ করেন। উদ্ভাবনী চিন্তা, বিজ্ঞানভিত্তিক প্রকল্প এবং উদ্যোক্তা মনোভাব বিকাশের লক্ষ্যে এ কার্যক্রম চারটি ধাপে সম্পন্ন করা হচ্ছে। প্রদর্শনী শেষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী ও সেরা উদ্ভাবনী ধারণার অধিকারী শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর মাঝে পুরস্কার বিতরণ করা হয় মোহাম্মদ নাসির মিয়া বাসাইল, টাঙ্গাইল ১২/০৬/২০২৬ ০১৯২৬৮০৫৬০৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow