এসএসসি ফল ও বাবার অনুপস্থিতি, আত্মহত্যার চেষ্টা শিক্ষার্থীর

Aug 11, 2026 - 23:56
 0  11
এসএসসি ফল ও বাবার অনুপস্থিতি, আত্মহত্যার চেষ্টা শিক্ষার্থীর

সাভার প্রতিনিধি: পড়াশোনার সুবাদে ঝিনাইদহ থেকে ঢাকায় এসে সাভার ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজে পড়াশোনা করছিল ১৬ বছর বয়সী মেহজাবিন। সদ্য প্রকাশিত এসএসসি পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়া এবং পরীক্ষার গুরুত্বপূর্ণ সময়ে বাবাকে পাশে না পাওয়ার মানসিক কষ্টে আত্মহত্যার চেষ্টা চালায় সে। তবে মায়ের চিৎকার ও স্থানীয়দের দ্রুত তৎপরতায় তাকে উদ্ধার করা সম্ভব হয়। মেহজাবিনের বাবা হাফিজুর রহমান মাদারীপুর পল্লী বিদ্যুৎ সমিতিতে ‘ওয়্যারিং ইন্সপেক্টর’ হিসেবে কর্মরত। চাকরির কারণে তিনি পরিবারের কাছ থেকে দূরে থাকায় পরীক্ষার সময় মেয়ের পাশে থাকতে পারেননি। স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা যায়, প্রত্যাশিত ফলাফল না পাওয়ায় মেহজাবিন গভীর হতাশায় ভেঙে পড়ে। একপর্যায়ে সে নিজ কক্ষে আত্মহত্যার চেষ্টা করে। বিষয়টি দেখতে পেয়ে তার মা আমেনা বেগম চিৎকার শুরু করলে আশপাশের লোকজন দ্রুত এগিয়ে আসেন। পরে তাকে উদ্ধার করে নিকটস্থ সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সময়মতো চিকিৎসা পাওয়ায় বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল বলে জানা গেছে। ঘটনার বিষয়ে মেহজাবিনের মা আমেনা বেগম বলেন, “আমার স্বামী চাকরির কারণে মাদারীপুর পল্লী বিদ্যুৎ অফিসে থাকেন। পরীক্ষার সময় অন্য সহপাঠীদের বাবারা তাদের সঙ্গে থাকলেও আমার মেয়ে তার বাবাকে পাশে পায়নি। বিষয়টি তাকে মানসিকভাবে কষ্ট দিয়েছিল। এরপর পরীক্ষার ফলাফল আশানুরূপ না হওয়ায় এবং নম্বর কম পাওয়ার কারণে সে আরও হতাশ হয়ে পড়েন। চিকিৎসকদের বরাত দিয়ে জানা গেছে, বর্তমানে মেহজাবিনের শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। এ বিষয়ে সাভার থানার অফিসার ইনচার্জ বলেন, ঘটনাটি সম্পর্কে পুলিশ অবগত হয়েছে। শিক্ষার্থীর বর্তমান শারীরিক অবস্থার বিষয়ে খোঁজ নেওয়া হচ্ছে। প্রাথমিকভাবে বিষয়টি মানসিক চাপ ও হতাশাজনিত বলে জানা গেছে। সচেতন মহল মনে করছেন, পরীক্ষার ফলাফল কখনোই কোনো শিক্ষার্থীর জীবনের চূড়ান্ত মূল্যায়ন হতে পারে না। ফলাফল নিয়ে হতাশা বা মানসিক চাপের সময়ে সন্তানদের পাশে থাকা, তাদের কথা মনোযোগ দিয়ে শোনা এবং প্রয়োজন হলে দ্রুত মানসিক সহায়তা নিশ্চিত করা অভিভাবক ও সমাজের গুরুত্বপূর্ণ দায়িত্ব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow