মাদক মুক্ত সমাজ গড়তে দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের আলোচনা সভা ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত
আল-আমীন,স্টাফ রিপোর্টারঃ ৩ জুলাই রোজ শুক্রবার ২০২৬ দিগড় দক্ষিণ পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের উদ্যোগে একটি মাদক বিরোধী আলোচনা সভা ও শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে বক্তারা মাদকের কুফল তুলে ধরে তরুণ প্রজন্মকে খেলাধুলায় মন দেওয়ার আহ্বান জানান। আলোচনা সভা শেষে শিশুদের অংশগ্রহণে একটি আনন্দঘন ফুটবল ম্যাচ এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়। জমকালো আলোচনা সভা ও অতিথি সমাগম দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের সভাপতি মোহাম্মদ তোফাজ্জল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান আকর্ষণ হিসেবে উপস্থিত ছিলেন ৭নং দিগড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জনাব আবুল কালাম আজাদ (মামুন)। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ১নং ওয়ার্ডের ইউপি সদস্য হাসান তালুকদার। এছাড়াও ফাউন্ডেশনের পৃষ্ঠপোষক জনাব মোঃ কামাল হোসেন অনুষ্ঠানে উপস্থিত থেকে সবাইকে উৎসাহিত করেন। মাদকের বিরুদ্ধে জোরালো বক্তব্য অনুষ্ঠানে মাদকের বিরুদ্ধে দিকনির্দেশনামূলক বক্তব্য রাখেন দিগড় DG কল্যাণ ফাউন্ডেশনের অন্যতম নক্ষত্র মেহেদী হাসান। মাদকমুক্ত সমাজ গঠনে যুবসমাজের ভূমিকা নিয়ে কথা বলেন দিগড় গ্রামের যুবসমাজের প্রতিনিধি মোঃ ফারুক হোসেন। এছাড়াও উপস্থিত ছিলেন:এস এম আর বি তারা । ছামনা গ্রামের যুব সমাজ এর পক্ষ থেকে বক্তব্য রাখেন জনাব জুবায়ের আহমেদ (রুবেল) সচেতন নাগরিক এর বক্তব্য রাখেন জনাব মোঃ আমজাদ হোসেন বিশিষ্ট্য সমাজ সেবক। অনুষ্ঠান পরিচালনা করেন জনাব ঈমান তালুকদার । শিশুদের প্রীতি ফুটবল ম্যাচ ও পুরস্কার বিতরণ _ বিদ্যালয়ের মাঠে স্থানীয় বাচ্চাদের নিয়ে একটি চমৎকার প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। শিশুদের এই ফুটবল খেলা দেখতে মাঠে প্রচুর দর্শক সমাগম ঘটে। খেলা শেষে উপস্থিত অতিথিবৃন্দ শিশুদের হাতে পুরস্কার তুলে দেন এবং ফাউন্ডেশনের পক্ষ থেকে এই ধরনের সামাজিক কাজ ভবিষ্যতে চালু রাখার অঙ্গীকার করা হয়।
What's Your Reaction?