শিক্ষার্থীদের টানা বিক্ষোভে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

Jul 25, 2026 - 16:47
 0  9
শিক্ষার্থীদের টানা বিক্ষোভে অবশেষে পদত্যাগ করলেন ভারতের শিক্ষামন্ত্রী

শেষমেশ ইস্তফা দিলেন ভারতের শিক্ষামন্ত্রী

শিক্ষার্থীদের দীর্ঘদিনের জোরালো আন্দোলনের চাপে নতিস্বীকার করে পদত্যাগপত্র জমা দিয়েছেন ভারতের কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধান। তিনি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে তাঁর এই ইস্তফাপত্র পাঠান।

শনিবার (২৫ জুলাই) সামাজিক মাধ্যম 'এক্স'-এ (সাবেক টুইটার) একটি বার্তা শেয়ার করে নিজের এই সিদ্ধান্তের কথা দেশবাসীকে জানান তিনি নিজেই।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের সাথে 'ককরোচ জনতা পার্টি'র তৃতীয় ধাপের আলোচনা শুরু হওয়ার ঠিক আগমুহূর্তে কেন্দ্রীয় শিক্ষ মন্ত্রীর পদ ছাড়ার এই ঘোষণাটি আসে।

নয়াদিল্লির ঐতিহাসিক জন্তর মন্তরে গত এক মাসেরও বেশি সময় ধরে অবস্থান নিয়ে বিক্ষোভ দেখাচ্ছিলেন শিক্ষার্থীরা। তাঁদের আন্দোলনের অন্যতম মূল শর্তই ছিল শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের অপসারণ। অবশেষে তিনি সরে দাঁড়ানোয় আন্দোলনরত শিক্ষার্থীদের প্রধান দাবিটি পূরণ হলো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow