পুনর্জন্ম, লেখক: রাজিব চন্দ্র

Apr 27, 2026 - 21:12
 0  11
পুনর্জন্ম, লেখক: রাজিব চন্দ্র

পরের জন্মে আকাশ হব, সমুদ্রকে রঙ চিনাবো, বুকের মাঝে মেঘ জমিয়ে বৃষ্টি হয়ে ঝরিয়ে দেবো। পরের জন্মে নদী হব, নীরব স্রোতে বয়ে যাবো, তটিনীর সেই চলার পথে জীবনধারা ছড়িয়ে দেবো। পরের জন্মে পাখি হব, কোকিলের সুর কণ্ঠে নেবো, প্রতিটি ভোরে মধুর গানে প্রিয়তমার ঘুম ভাঙাবো। পরের জন্মে প্রেমিক হব, ফুলের মতো প্রেম ছড়াবো, মনের মাঝে সঞ্চিত ভালোবাসা প্রেয়সীকে বিলিয়ে দেবো। পরের জন্মে চাঁদটি হব, জোৎস্না ঢেলে রাত ভরাবো, তোমার খোলা জানালাতে সব আঁধার দূরে সরাবো। পরের জন্মে ফুলটি হব, বকুলেরই সুবাস নেবো, প্রিয়ার খোঁপায় জড়িয়ে থেকে নীরব প্রেমের গল্প কহবো। পরের জন্মে বৃক্ষ হব, পাখিদের জন্য নীড় গড়বো, পথিকের ক্লান্ত যাত্রাপথে শীতল ছায়া বিলিয়ে দেবো। পরের জন্মে মানুষ হব, মানবতার পথেই রইবো, হে প্রভু, দাও পুণ্য হৃদয়— মানুষ হয়ে মানুষই হবো।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow