হিমালয় ,আনজানা ডালিয়া 

Oct 29, 2025 - 09:45
 0  79
হিমালয় ,আনজানা ডালিয়া 

কোলাহলময় পৃথিবীটা ভালো লাগছেনা
সেই সন্ধিক্ষণ এখনও কেন আসছেনা
জমাট বরফ কোনদিকে ?
হিমালয়ের পাদদেশ এদিকে।
জন্ম থেকে ঠিকানাহীন 
ঘুরছি সামনে আর পেছন 
বরফ পাড়ায় ঝড় উঠলে পালাবো লোকালয়ে
হাসি,উচ্ছ্বাসে বিষন্নতা যাবে পালিয়ে।
আমার দেশের মত নয় সবুজে ঘেরা 
ভুল স্রোতে বাঁধা পড়া নদীর অকাল ধারা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow