বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া

Jul 19, 2026 - 01:04
 0  13
বাংলাদেশ কারাতে ফেডারেশনের সহ-সভাপতি জোবায়ের ইসলাম ভূঁইয়া

নিজস্ব প্রতিবেদকঃ বাংলাদেশ কারাতে ফেডারেশনের বিদ্যমান অ্যাডহক কমিটি ভেঙে নতুন অ্যাডহক কমিটি গঠন করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। নতুন কমিটির সভাপতি করা হয়েছে অকোটেক্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী আব্দুস সাবহানকে (সিআইপি) সহ-সভাপতি ভাইয়া গ্রুপের ম‍্যানেজিং ডিরেক্টর মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া ও সাধারণ সম্পাদক  কমনওয়েলথ গেমসে স্বর্ণপদকজয়ী সাবেক কারাতে খেলোয়াড় সৈয়দ নুরুজ্জামান।

ক্রীড়া মন্ত্রণালয়ের  জারিকৃত এক প্রজ্ঞাপনে, "বাংলাদেশ কারাতে ফেডারেশন" এর অ্যাডহোক কমিটির প্রথমবারের মতো সহ-সভাপতি নির্বাচিত করা হয়েছে স্বপ্নসিড়ি হাউসিং লিমিটেডের চেয়ারম্যান ও ভাইয়া গ্রুপের ব‍্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট ক্রীড়া সংগঠক মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া’কে।

সহ-সভাপতি নির্বাচিত হওয়ায় মোঃ জোবায়ের ইসলাম ভূঁইয়া  মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান (এমপি) ও মাননীয় ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ সংশ্লিষ্ট সকলের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন। সেই সাথে কমিটির অর্পিত সকল দায়িত্ব গুরুত্বের সাথে পালন করবো বলেও জানান তিনি। 

শনিবার (১৮ জুলাই) জাতীয় ক্রীড়া পরিষদের নির্বাহী পরিচালক মো. দৌলতুজ্জামান খানের (এনডিসি) সই করা এক সরকারি আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশে বলা হয়, বাংলাদেশ কারাতে ফেডারেশনের গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচন আয়োজন করে নির্বাচিত কমিটির কাছে দায়িত্ব হস্তান্তরের লক্ষ্যে বিদ্যমান অ্যাডহক কমিটি যথাযথভাবে দায়িত্ব পালন করতে পারেনি।

এ কারণে জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮ (জাতীয় ক্রীড়া পরিষদ [সংশোধন] আইন, ২০২৬-সহ)–এর ২১ ধারায় পরিষদের ওপর অর্পিত ক্ষমতা এবং ২(৪) ও ২(৮) ধারায় বর্ণিত চেয়ারম্যানের ক্ষমতাবলে কমিটি ভেঙে দিয়ে নতুন অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow

SalimShakib সেলিম শাকিব একজন তরুণ সাংবাদিক, অনলাইন ফিল্ম অ্যাক্টিভিস্ট ও চলচ্চিত্র নির্মাতা। তিনি বাংলাদেশি চলচ্চিত্রভিত্তিক জনপ্রিয় অনলাইন প্ল্যাটফর্ম ‘বিডি ফিল্মবাজ’-এর টিম লিডার হিসেবে দায়িত্ব পালন করছেন। চলচ্চিত্র নিয়ে নিয়মিত কাজের পাশাপাশি নির্মাণ ক্ষেত্রেও নিজের স্বতন্ত্র পরিচয় গড়ে তুলেছেন।