যুবসমাজকে রক্ষায় মাদকবিরোধী আলোচনা সভা ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ
নুর আলম,গোপালপুর,টাঙ্গাইল প্রতিনিধি, টাঙ্গাইলের গোপালপুরে মাদকের ভয়াল থাবা থেকে যুবসমাজকে রক্ষা এবং তাদের ক্রীড়ামুখী করতে আলোচনা সভা ফুটবল টুর্নামেন্ট ও পুরুষ্কার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩১ জুলাই) উপজেলার মির্জাপুর ইউনিয়নের নুঠূরচর কাগুজি আটা গ্রামবাসীর উদ্যোগে, আলোর দিশারী যুব সংঘ এর আয়োজনে এবং নুঠুরচর কেন্দ্রীয় গোরস্থান-এর কোষাধ্যক্ষ মোঃ কফিল উদ্দিন এর সভাপতিত্বে স্থানীয় মোহনপুর খেলার মাঠ প্রাঙ্গনে উক্ত ফুটবল টুর্নামেন্ট ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। খেলা শেষে উপস্থিত অতিথি গন তাদের বক্তব্যে বলেন, আজকের যুবকরা আগামী দিনের ভবিষ্যৎ। তাই এ ভবিষ্যৎ কে মাদকের কড়াল গ্রাস থেকে রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।পড়ালেখার পাশাপাশি নিয়মিত খেলাধুলা ও সাংস্কৃতিক চর্চা যুবকদের মন ও শরীর সুস্থ রাখে। তাই পড়ালেখা পাশাপাশি তাদের খেলাধুলার সুযোগ করে দিতে হবে। তারা আরো বলেন, যুব সমাজকে মাঠমুখী করতে পারলে দেশ ও সমাজ মাদকদ্রব্যের অভিশাপ থেকে রক্ষা পাবে। খেলাধূলা ও সচেতনতামূলক আলোচনার মাধ্যমে তরুণ প্রজন্ম সঠিক পথে পরিচালিত হতে পারে। আয়োজকরা বলেন, এলাকার যুবকদের মাদকের থাবা থেকে ফিরিয়ে এনে সুস্থ দ্বারা জীবন ও সুন্দর ভবিষ্যতের দিকে উদ্বুদ্ধ করতেই মূলত এ ক্রিড়া উৎসবের আয়োজন করা হয়েছে, এবং ভবিষ্যতে কেউ যেন মাদকে লিপ্ত না হয় তার জন্য এলাকার সচেতন মহল এবং পরিবারকে বিশেষভাবে নজরদারি করার জন্য আহ্বান জানান।
What's Your Reaction?