মাদারীপুরে নতুন উপজেলা ডাসারে সোনালী ব্যাংকের শাখার উদ্বোধন
মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে নবগঠিত ডাসার উপজেলায় সোনালী ব্যাংকের নতুন শাখার উদ্বোধন করা হয়েছে। আজ রবিবার দুপুরে ডাসার উপজেলা পরিষদ ভবনে ফরিদপুর সোনালী ব্যাংক জেনারেল ম্যানেজ র'স অফিসের জেনারেল ম্যানেজার মোঃ তানজিমুল ইসলামের সভাপতিত্বে ও ডাসার উপজেলা সোনালী ব্যাংকের শাখা ব্যাবস্থাপক কাউয়ুম আলীর সঞ্চালনায় ব্যাংকের ১২৩৫তম “ শাখার উদ্বোধন অনুষ্ঠিত হয়। উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, সোনালী ব্যাংক পিএলসি-এর ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মোঃ শওকত আলী খান, মাদারীপুর জেলা পরিষদের প্রশাসক খোন্দকার মাশুকুর রহমান এবং সোনালী ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর জনাব মোঃ আবু সাঈদসহ স্থানীয় জনপ্রতিনিধি, ব্যাংক কর্মকর্তা, ব্যবসায়ী ও সাধারণ জনগণ। এ সময় বক্তারা বলেন, “নতুন উপজেলা হিসেবে ডাসারের জনগণের দীর্ঘদিনের দাবি ছিল স্থানীয়ভাবে ব্যাংকিং সুবিধা। সোনালী ব্যাংকের এই নতুন শাখা চালু হওয়ায় সাধারণ মানুষ আর অন্য উপজেলায় গিয়ে ব্যাংকিং কার্যক্রম সম্পন্ন করতে ভোগান্তির শিকার হবেন না। এটি স্থানীয় ব্যবসা-বাণিজ্য, কৃষি ও ক্ষুদ্র উদ্যোক্তাদের জন্য বড় সুযোগ সৃষ্টি করবে।” উপজেলার অর্থনৈতিক মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।” তিনি আরও বলেন, নতুন শাখার মাধ্যমে স্থানীয় জনগণের আর্থিক লেনদেন সহজ হবে, ঋণ সুবিধা বৃদ্ধি পাবে এবং উপজেলার সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত হবে।
What's Your Reaction?