সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

Aug 17, 2026 - 20:35
 0  10
সাতক্ষীরা জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা জেলা পুলিশের সদস্যদের পেশাগত দক্ষতা ও কর্মপরিবেশের বিভিন্ন বিষয় নিয়ে মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৭ আগস্ট) সাতক্ষীরা পুলিশ লাইন্সের ড্রিলসেডে এ মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন, সাতক্ষীরা জেলার পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম।
সভায় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া গুরুত্বের সঙ্গে শোনা হয় এবং তাৎক্ষণিকভাবে বেশ কিছু সমস্যার সমাধানসহ অন্যান্য বিষয় দওুত নিষ্পত্তির আশ্বাস দেওয়া হয়। একই সঙ্গে দায়িত্ব পালনে পেশাদারিত্ব, শৃঙ্খলা ও জনসাধারণের সঙ্গে সৌহার্দ্যপূর্ণ আচরণের ওপর গুরুত্বারোপ করা হয়।
সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) শাওন রেজা বিগত মাসের কল্যাণ সভার কার্যবিবরণী ও গৃহীত সিদ্ধান্তের বাস্তবায়ন অগ্রগতি তুলে ধরেন। একই সঙ্গে চলতি মাসে পুলিশ সদস্যদের বিভিন্ন আবেদন ও সমস্যা সভায় উপস্থাপন করা হয়।
পুলিশ সুপার আবু সালেহ মোঃ আশরাফুল আলম এসময় পুলিশ সদস্যদের বিভিন্ন সমস্যা ও দাবি-দাওয়া মনোযোগ দিয়ে শোনেন। এ সময় অধিকাংশ সমস্যার তাৎক্ষণিক সমাধান করা হয় এবং অবশিষ্ট সমস্যাগুলো দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি।
পুলিশ সদস্যদের সার্ভিস রুলস মেনে সর্বোচ্চ পেশাদারিত্ব, শৃঙ্খলা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের নির্দেশনা দেওয়া হয়। পাশাপাশি মেসে মানসম্মত খাবার পরিবেশন, ড্রেস রুলস অনুযায়ী পোশাক পরিধান, ছুটি ও টিএ বিল প্রদানে ন্যায্যতা নিশ্চিত করা, স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি এবং ব্যক্তিগত ও আবাসস্থলের পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন পুলিশ সুপার।
এছাড়াও বিদ্যুতের সঠিক ও সাশ্রয়ী ব্যবহার এবং জনসাধারণের সঙ্গে উত্তম ও সৌজন্যপূর্ণ আচরণ নিশ্চিত করার জন্য পুলিশ সদস্যদের প্রতি নির্দেশনা দেওয়া হয়। জনগণের আস্থা অর্জনে দায়িত্ব পালনের পাশাপাশি মানবিক ও পেশাদার আচরণ বজায় রাখার ওপরও গুরুত্ব দেন তিনি।
এ সময় নির্দিষ্ট ক্যাটাগরিতে কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যদের নগদ অর্থ ও সম্মাননা ক্রেস্ট প্রদান করেন পুলিশ সুপার।
সভায় আরও উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) মোঃ আমিনুর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহীনুর চৌধুরী, সহকারী পুলিশ সুপার (দেবহাটা সার্কেল) মোঃ বায়েজীদ ইসলাম, পুলিশ হাসপাতালের ডাঃ আবু হোসেনসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জ, ডিআইও-১, টিআই (অ্যাডমিন), কোর্ট ইন্সপেক্টর ও জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার সদস্যরা।##

১৭.০৮.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow