গোপালপুরের নিউ আশুলিয়ার নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

Aug 16, 2026 - 22:19
 0  11
গোপালপুরের নিউ আশুলিয়ার নৌকা বাইচে হাজারো মানুষের ঢল

নূর আলম উত্তর টাঙ্গাইল প্রতিনিধি ঃ টাঙ্গাইলের গোপালপুরের নিউ আশুলিয়ায় অনুষ্ঠিত দুই দিন ব্যাপী নৌকা বাইচ প্রতিযোগিতায় কোনো দিন-ই যেনো দর্শকের উপস্থিতি কমতি ছিল না। কানায় কানায় পরিপূর্ণ ছিলো এই নিউ আশুলিয়া বিলের পারগুলো। নিউ আশুলিয়ার  বিলের ধারে অবস্থিত বিভিন্ন বাসা-বাড়ির ছাদে,গাছের ডালে বসে,কেউ ছিলো হাটু পানিতে, কেউ ছিলো কোমর পানিতে আবার কেউ কেউ ছোট, ছোট নৌকা নিয়ে নদীর কিনার ঘেঁসে এই নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করছিলো আপন মনে। আহাঁ কি আনন্দ। পুরুষদের পাশাপাশি-নারীদেরও উপস্থিতি একেবারেই কম ছিলো না। এরা যেনো পাল্লা দিয়ে এসেছিলো এই নৌকা বাইচ প্রতিযোগিতার আনন্দ ভাগাভাগি করতে। বিভিন্ন বয়সী হাজার হাজার নারী-পুরুষ ও শিশু আকর্ষনীয় এ নৌকাবাইচ প্রতিযোগিতা উপভোগ করেন। 

নৌকা বাইচ চলাকালে শহরে মানুষের ভিড়ে  তিল ধারণের ঠাঁই ছিল না কোথাও। গোপালপুর উপজেলার পাশ্ববর্তী বিভিন্ন অঞ্চল থেকে হাজার হাজার নৌকা বাইচের ভক্তরা প্রতিবছরের ন্যায় এবারও নৌকাবাইচ দেখতে আসেন। ঢাক-ঢোলের শব্দ, বাঁশির সুর ও কাঁসা-পিতলের ঘণ্টা বাজানোর ঝংকার এবং হেইয়্যা হোঁ,হেইয়্যা হোঁ হর্ষধ্বনির মধ্য দিয়ে গোপালপুরের মির্জাপুরের ধূলটিয়া নতুন পরিচিতি পাওয়া নিউ আশুলিয়া বীলে নৌকা বাইচ প্রতিযোগিতা উপভোগ করেন দর্শকরা। 

অনেকেই আনন্দ করতে আসলেও আবার কেউ কেউ এসেছিলো জীবন জীবিকার তাগিদে অর্থ উপার্জন করতে। নিজেদের ইচ্ছা,আনন্দ,সাধ,আহ্লাত, বিসর্জন  দিয়ে এসেছিলেন পরিবারের সকলের মুখের হাসি কুড়াতে। অর্থাৎ টাকা উপার্জন করতে। 

ছোট,ছোট নৌকা নিয়ে নদীর দুই ধার দিয়ে বাদাম, পান,বিশুদ্ধ পানি,ইত্যাদি খাদ্য সামগ্রী ফেরি করে বিক্রি করছিলো বিক্রেতারা। 

রাস্তার দুই পার্শ্ব দিয়ে বিভিন্ন দোকানীরা হরেক রকম খাদ্য সামগ্রী তৈরী করে বিক্রি করছিলো।
 যেমন, 
সিঙ্গারা,ডালের বড়া,চাঁ,বিভিন্ন ধরনের আচার, সরবত,ডিমের চপ,চিংড়ি চপ ইত্যাদি খাদ্য  দ্রব্যের পাশাপাশি ছিলো ছোট, ছোট ছেলে,মেয়েদের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী।  কোনো কিছুরই যেনো কমতি ছিলো না এখানে।

উক্ত নৌকা বাইচ প্রতিযোগিতায় এডভোকেট আইন উদ্দিন বিপ্লব (এ,পি, বি জজ কোর্ট টাঙ্গাইল এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, স্থানীয় উপজেলা কৃষকদলের সিনিয়র সহ সভাপতি বিশিষ্ট ব্যাবসায়ী মোখলেছুর রহমান মোখলেছ।  

সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গোপালপুর উপজেলা মৎস্য জীবী দলের সম্পাদক নাজিম তালুকদার সহ স্থানীয় গণ্যমান্য ব্যাক্তিবর্গ গন।

দুইদিনব্যাপী এই নৌকা বাইচ প্রতিযোগীতা শেষে বিজয়ীদের মাঝে বিভিন্ন পুরুষ্কার বিতরন করা হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow