সাতক্ষীরার কালিগঞ্জের কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

Aug 14, 2026 - 22:27
 0  8
সাতক্ষীরার কালিগঞ্জের কোকো স্মৃতি প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরার কালিগঞ্জে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কনিষ্ঠ পুত্র আরাফাত রহমান কোকো'র স্মরণে প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়েছে। কৃষ্ণনগর ইউনিয়ন যুবদলের উদ্যোগে শুক্রবার বিকালে স্থাণীয় কিষান মজদুর ইউনাইটেড একাডেমি ফুটবল মাঠে এ ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়।
উক্ত ফুটবল ম্যাচে অংশ নেয় কদমতলা পিডিকে মিতালী সংঘ ও শ্যামনগর ফুটবল একাডেমি।
কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সভাপতি আল মাহমুদ ছোট্টুর সভাপতিত্বে ও উপজেলা জিয়া পরিষদের সাংগঠনিক সম্পাদক এম হাফিজুর রহমান শিমুলের সঞ্চালনায় উক্ত ফুটবল ম্যাচের উদ্বাধন করেন, অনুষ্ঠানের প্রধান অতিথি সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব ও জেলা ক্রীড়া সংস্থার সদস্য সচিব আবু জাহিদ ডাবলু।
এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ডাঃ শেখ শফিকুল ইসলাম বাবু, শ্যামনগর উপজেলা বিএনপির আহ্বায়ক সোলাইমান কবির, সদস্য সচিব আশেক এলাহী মুন্না, জেলা বিএনপির সদস্য শেখ নুরুজ্জামান, সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক আখতারুজ্জামান বাপ্পী, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক জি.এম রবিউল্লাহ বাহার, উপজেলা কৃষকদলের আহ্বায়ক রোকনুজ্জামান রোকন, কৃষ্ণনগর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক জিএম আফজাল হোসেন, উপজেলা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক নুরুজ্জামান পাড়, জেলা যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম বাবু, জেলা স্বেচ্ছাসেবকদলের সহ-সভাপতি মিলন শিকদারসহহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।
বক্তারা আরাফাত রহমান কোকোর স্মৃতিচারণ করে তাঁর প্রতি শ্রদ্ধা নিবেদন করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলার প্রতি উৎসাহিত করা এবং মাদক ও বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে এ ধরনের খেলার আয়োজনের গুরুত্ব তুলে ধরেন। এদিকে, ফুটবল খেলাকে ঘিরে স্থানীয় ক্রীড়াপ্রেমী ও দর্শকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়। মাঠের চারপাশে বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। 
কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে পিডিকে মিতালী সংঘ ১-০ গোলে শ্যামনগর ফুটবল একাডেমীকে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।##


১৪.০৮.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow