সাতক্ষীরায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ পরিবেশ সংরক্ষণ ও সবুজায়ন বৃদ্ধির লক্ষ্যে সাতক্ষীরা শহরের প্রাণসায়ের খাল ধারে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। জেলা প্রশাসন ও বনবিভাগ সাতক্ষীরার আয়োজনে শনিবার দুপুর সাড়ে ১২ টায় প্রাণসায়ের খালের পাশে বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করেন, জেলা প্রশাসক মিজ কাউসার আজিজ। তিনি এসময় বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাব মোকাবিলায় বৃক্ষ রোপণের গুরুত্ব অপরিসীম। তিনি সকলকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানো এবং সেগুলোর পরিচর্যা করার আহ্বান জানান। এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরা অতিরিক্ত জেলা (রাজস্ব) শেখ মঈনুল ইসলাম মঈন, সদর উপজেলা নির্বাহি অফিসার অর্ণব দত্ত, সাতক্ষীরার সহকারী বনসংরক্ষক প্রিয়াঙ্কা হালদার, জেলা বিএনপির আহবায়ক রহমাতুল্লাহ পলাশ, সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, জেলা জামায়াতের আমীর শহিদুল ইসলাম মুকুলসহ প্রশাসনের কর্মকর্তা, বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের নেতৃবৃন্দ, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় প্রাণসায়রের চারপাশে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপণ করা হয়। আয়োজকরা জানান, শহরের সৌন্দর্য বৃদ্ধি এবং পরিবেশবান্ধব নগরী গড়ে তোলার লক্ষ্যে এ ধরনের বৃক্ষরোপণ কর্মসূচি ধারাবাহিকভাবে পরিচালিত হবে।## ১৩.০৬.২৬
What's Your Reaction?