নিঃশ্চুপ শব্দ _আর. এম. কারিমুল্লাহ

Jul 21, 2025 - 19:18
 0  85

তোমার সাথে কাটানো মুহূর্ত গুলো
আমার খুউব মনে পরে
জানিনা আজ কত পরিমান
মনে জায়গা করে নিতে পেরেছি..
হয়তো আর হবে না শেষ টা
কিংবা যদি হয় তাহলে...........
জানো তোমায় কত টা মিস করি!
হাজার হাজার ব্যাস্ততার পরেও
স্মরণের সহিত নাম ধরে ডাকতে ইচ্ছে করে--
জানো কেন?.....
তোমার মধ্যে সেই গভীরতা লুকিয়ে আছে..
পাখিদের ছানা যেমন
মায়ের প্রতি অভিমান করে থাকতে পারে না
বিষন্নতার ছন্দে বুকে ছড়িয়ে নেই
ঠিক সেই ভাবে
ঠিক সেই ভাবে ছড়িয়ে থাকতে ইচ্ছে হয়...
তবুও পারি না
কারণ____
প্রিয় মানুষ টারে কিছু কথা
কিছু শব্দ কিছু বর্ণ বলতে ভয় লাগে-

(সংক্ষিপ্ত)

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow