কিশোরগঞ্জ সদরে যুবকের ঝুলন্ত লাশ, জনমনে সন্দেহ এটা হত্যা না আত্নহত্যা

Jan 11, 2026 - 20:47
 0  35
কিশোরগঞ্জ সদরে যুবকের ঝুলন্ত লাশ, জনমনে সন্দেহ এটা হত্যা না আত্নহত্যা

কিশোরগঞ্জ প্রতিনিধি। 
সদর উপজেলার বৌলাই থেকে আজ ভোরে এক যুবকের মৃতদেহ উদ্ধার  করেছে মডেল থানা পুলিশ। মৃত ব্যক্তির নাম  বাবু (২৩) পিতার নাম হুমায়ুন  গ্রামঃদক্ষিণ রাজকুন্তি উপজেলা : সদর জেলাঃ কিশোরগঞ্জ। 


জানাগেছে, একই গ্রামের মৃত হাদিস মিয়ার পরিত্যক্ত  একতালা বিল্ডিং বাড়ীর  বাহিরে বারান্দার  গ্রীলে গামছা পেছানো অবস্থায় লাশের খবর পেয়ে সদর মডেল থানার উপপরিদর্শক (নিরস্ত্র)মোঃ হানিফ  লাশ উদ্ধার করে সুরতহাল  রিপোর্ট করেছেন। তরুণ যুবকের হঠাৎ আত্নহত্যার খবরে শত শত লোক ভীড় জমায়, সকলের প্রশ্ন আত্মহত্যা না হত্যাকান্ড?
আত্নহত্যা জনিত বহু সিমটম অনুপস্থিত থাকায়  মৃত্যুর রহস্যটি কেবল ঘনিভূত হচ্ছে বিভিন্ন  মহলে।

 


খবর পেয়ে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কিশোরগঞ্জ ১ আসনের সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মোসাদ্দেক ভূইয়া ঘটনাস্থলে যান। পরিবারের লোকজনকে অনাকাঙ্ক্ষিত ঘটনায় সমবেদনা  জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow