সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা

Aug 11, 2026 - 21:57
 0  15
সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভোমরা স্থলবন্দর কাস্টমস ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং এজেন্ট অ্যাসোসিয়েশন  (সি এন্ড এফ) এর আয়োজনে মঙ্গলবার দুপুরে প্রতিষ্ঠানটির কনফারেন্স রুমে এ সভা অনুষ্ঠিত হয়। 
সংগঠনের সহ-সভাপতি আব্দুল মোমেন খান চৌধুরী (সান্টু) এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ আবু মুছার সঞ্চালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন, সাতক্ষীরা জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি আলহাজ্ব মোঃ আব্দুর রউফ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু।
এ সময় অন্যান্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন, ভিআইপি ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল আজিজ বাবু, ভোমরা স্থলবন্দর ট্রান্সপোর্ট মালিক সমিতি রেজিঃ নং-৮৭/সাতঃ এর সভাপতি রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ রমজান আলী, ভোমরা হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়ন (রেজিঃ ১৭২২) এর সভাপতি আব্দুস সাত্তার জুয়েল, নারকেলতলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মোঃ মজনু সরদার, ট্রান্সপোর্ট মালিক সমিতির সভাপতি লুৎফর রহমান মন্টু প্রমুখ।
আলোচনা সভায় বক্তারা সাতক্ষীরা ভোমরা স্থলবন্দরের যানজট নিরসনকল্পে বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করেন। এসময় ভোমরা সি এন্ড এফ এজেন্টস অ্যাসোসিয়েশনের কর্মকর্তা, ট্রাক মালিক সমিতি, ট্রাক শ্রমিক ইউনিয়ন, ট্রান্সপোর্ট মালিক সমিতি ও বিভিন্ন হ্যান্ডলিং শ্রমিক ইউনিয়নের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।##

১১.০৮.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow