প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টায় রক্তক্ষয়ী হামলা, ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবি

Feb 7, 2026 - 18:25
 0  15
প্রবাসী পরিবারের জমি দখলের চেষ্টায় রক্তক্ষয়ী হামলা, ভূমিদস্যু মামরুল গংদের শাস্তির দাবি

জামালপুরের মাদারগঞ্জে প্রবাসী পরিবারের জমি জবরদখলের উদ্দেশ্যে রক্তক্ষয়ী হামলা ও মিথ্যা মামলা দিয়ে হয়রানির অভিযোগে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। চিহ্নিত ভূমিদস্যু ও সন্ত্রাসী মামরুল গংদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এ মানববন্ধনের আয়োজন করা হয়। শনিবার দুপুরে মাদারগঞ্জ উপজেলার কড়ইচূড়া ইউনিয়নের গড়পাড়া গ্রামের প্রধান সড়কের পাশে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে স্থানীয় এলাকাবাসী ও ভুক্তভোগী পরিবারের সদস্যরা অংশ নেন। মানববন্ধনে বক্তব্য রাখেন আবুল হোসেন, ইউসুফ আলী, গোলাম মাওলা, নাসিমা বেগম, ফিরোজা বেগম, আনিছুর রহমান ও মালেক মন্ডল। বক্তারা অভিযোগ করে বলেন, মামরুল একজন চিহ্নিত মামলাবাজ ও স্থানীয় ভূমিদস্যু। দীর্ঘদিন ধরেই তিনি প্রবাসী পরিবারের জমি দখলের পাঁয়তারা করে আসছেন। এরই ধারাবাহিকতায় গত ২ ফেব্রুয়ারি মামরুল ও তার সহযোগীরা জোরপূর্বক জমি দখলের চেষ্টা চালায়। এ সময় সন্ত্রাসীদের মাধ্যমে অতর্কিত হামলা করা হয়। ভুক্তভোগীদের দাবি, ওই হামলায় নারীসহ অন্তত ১২ জন গুরুতর আহত হন। আহতদের মধ্যে কয়েকজন বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ঘটনার পর মাদারগঞ্জ থানায় লিখিত অভিযোগ দেওয়া হলেও পুলিশ মামলা গ্রহণ করেনি বলে অভিযোগ করেন তারা। মানববন্ধনে অংশগ্রহণকারীরা আরও বলেন, থানায় অভিযোগ দিতে গেলে পুলিশ তাদের জানায়, উপর মহলের নির্দেশ রয়েছে—এই বিষয়ে মামলা নেওয়া যাবে না। এতে করে ন্যায়বিচার থেকে বঞ্চিত হচ্ছেন ভুক্তভোগী পরিবারটি এবং সন্ত্রাসীরা আরও বেপরোয়া হয়ে উঠছে। এ সময় বক্তারা অবিলম্বে ভূমিদস্যু মামরুলসহ তার সন্ত্রাসী বাহিনীর সদস্যদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানান। মেহেদী হাসান জামালপুর। ০৭-০২-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow