মীরসরাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

May 19, 2026 - 20:11
 0  11
মীরসরাইয়ে ৩ দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহের উদ্বোধন

মীরসরাই প্রতিনিধিঃজনগণের দোরগোড়ায় সহজ, স্বচ্ছ ও ডিজিটাল ভূমিসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে চট্টগ্রামের মীরসরাইয়ে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ। আজ মঙ্গলবার সকালে উপজেলা ভূমি অফিস চত্বরে বর্ণাঢ্য র‍্যালির মাধ্যমে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আলা উদ্দিন কাদের।মেলায় ই-নামজারি, অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, খতিয়ানের সার্টিফায়েড কপি এবং তাৎক্ষণিক ভূমিসেবা সংক্রান্ত পরামর্শ দেওয়া হচ্ছে। ১৯ মে থেকে ২১ মে পর্যন্ত চলমান এই মেলার প্রথম দিনেই দুই শতাধিক সেবাপ্রার্থীকে সেবা প্রদান করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow