মাদারীপুরে শুরু হয়েছে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহ
মাদারীপুর প্রতিনিধি
ভূমি সংক্রান্ত সেবা সহজ ও জনবান্ধব করতে “জনবান্ধব অটোমেটেড ভূমি ব্যবস্থাপনা: সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এ স্লোগানকে সামনে নিয়ে সারা দেশের ন্যায় মাদারীপুরে তিন দিনব্যাপী ‘ভূমিসেবা মেলা-২০২৬’ উদ্বোধন করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে কালকিনি উপজেলা ভুমি অফিসের আয়োজনে ও উপজেলা চত্তরে তিন দিনব্যাপী ভূমিসেবা সপ্তাহর আয়োজন করা হয়। কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফীনের সভাপতিত্বে অনলাইনে প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন, বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, মেলায় অনলাইনে ভূমি উন্নয়ন কর প্রদান, সার্ভিস পোর্টালে রেজিস্ট্রেশন, হোল্ডিং এন্ট্রি ও অনুমোদন কার্যক্রমে সহযোগিতা, ই-নামজারির আবেদন গ্রহণ, ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণের চেক প্রদান, অনলাইনে খতিয়ানের সার্টিফাইড কপি ও মৌজা ম্যাপ প্রাপ্তির আবেদন গ্রহণ এবং সেবাগ্রহীতাদের বিভিন্ন প্রশ্নের সরাসরি উত্তর প্রদান করা হচ্ছে। আজ ১৯ মে সকাল থেকে ২১ মে বিকেল পর্যন্ত মেলা চলবে। উপজেলা অডিটোরিয়াম হলরুমে উপস্থিত ছিলেন কালকিনি থানা অফিসার ইনচার্জ জহিরুল আলম, উপজেলা ভূমি রেজিস্ট্রার আহসান নুর হাবিব, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আশরাফুল আলম।
What's Your Reaction?