ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপার্থী প্রচার প্রচারণা ও পথসভা

May 19, 2026 - 10:21
 0  10
ধামরাইয়ে কুশুরা ইউনিয়ন চেয়ারম্যান পদপার্থী প্রচার প্রচারণা ও পথসভা

ধামরাই প্রতিনিধি সামনে ইউপি (ইউনিয়ন পরিষদ) নির্বাচনকে ঘিরে তৃণমূল পর্যায়ে সম্ভাব্য প্রার্থী যুবদল নেতা ইবাদুল হক জাহিদ এখন ব্যাপক গণসংযোগ ও প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছেন। ভোটারদের মন জয় করতে তিনি দলবদ্ধভাবে প্রচারণার কৌশল ও কার্যক্রমগণসংযোগ ও শুভেচ্ছা বিনিময়ে নিজ নিজ এলাকার পাড়া-মহল্লা ও হাটবাজারে ভোটারের দ্বারে দ্বারে যাচ্ছেন এবং কুশল বিনিময়ের মাধ্যমে সমর্থন ও দোয়া চাইছেন ১৮ মে সোমবার সন্ধ্যায় উপজেলার কুশুরা ইউনিয়নের হরিদাশপুর বাজার ও বাইশাকান্দা বাজার সহ বিভিন্ন রাস্তা পদক্ষিন করে পথসভায় ভোটারদের সমর্থন ও দোয়া চেয়েছেন কুশুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ঢাকা জেলা যুবদলের সহ সভাপতি ইবাদুল হক জাহিদ। তিনি পথসভায় কুশুরা ইউনিয়ন পরিষদের সার্বিক ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে প্রতিশ্রুতি ও উন্নয়ন ভাবনায় এলাকার রাস্তাঘাট নির্মাণ, বিশুদ্ধ পানি সরবরাহ, ড্রেনেজ ব্যবস্থার উন্নয়ন, সামাজিক নিরাপত্তা বেষ্টনীর সঠিক বাস্তবায়ন সহ ইত্যাদি তুলে ধরেন। সাধারণ ভোটাররা জানান আগামী ইউপি নির্বাচনে সৎ ও যোগ্যবান ব্যাক্তি হিসেবে আমরা ইবাদুল হক জাহিদ এর মতো লোককে ইউপি চেয়ারম্যান বানাবো এবং আমাদের ইউনিয়নের উন্নয়নে তার মতো কর্মঠ মানুষ প্রয়োজন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow