জামালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

Sep 18, 2025 - 16:35
 0  51
জামালপুরে আওয়ামী লীগ ও ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

জামালপুরে আওয়ামী লীগ নেতা জামাল পাশা ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতরাতে ঢাকার উত্তরা ও ফার্মগেট থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। 


আজ দুপুরে সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার মেঃ সোহেল মাহমুদ জানান,

২০২৪ সালের ৫ আগস্টের পর জেলার শীর্ষ পর্যায়ে ফ্যাসিসটের দোসরদের গ্রেপ্তারে পুলিশের বিশেষ অভিযান চলছে। পলাতক থাকাবস্থায়

ঢাকার বিভিন্ন স্থানে আওয়ামী লীগের ব্যানারে তারা ঝটিকা মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে।


অতিরিক্ত পুলিশ সুপার জানান, বিভিন্ন মিডিয়া ও সিসিটিভি ফুটেজ পর্যালোচনায় দেখা যায়, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহেদ আলী, জামালপুর পৌরসভার সাবেক কাউন্সিলর ও ৬নং ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জামাল পাশা  মিছিলে সক্রিয় ভূমিকা পালন করে। তাদের বিরুদ্ধে সদর থানায় একাধিক মামলা রয়েছে। 


তিনি আরও জানান,এ ছাড়াও ছাত্রলীগ নেতা শাহেদ আলী গত ৩ আগস্ট রাতে নিজের চোখ বেঁধে নিজেকে অপহরণের নাটক সাজিয়ে নিজের ফেসবুক আইডি থেকে ভিডিও সম্প্রচার করে।


মেহেদী হাসান 

জামালপুর। 

১৮-০৯-২০২৫

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow