মহিপুরে গুড নেইবারসের উদ্যোগে নিরাপদ পানি ও পরিবেশ সুরক্ষা ক্যাম্পেইন
মহিপুর (পটুয়াখালী) প্রতিনিধিঃ পটুয়াখালীর মহিপুরে বেসরকারি উন্নয়ন সংস্থা গুড নেইবারস বাংলাদেশের উদ্যোগে “পরিবেশ সুরক্ষা ও জলবায়ু পরিবর্তন অভিযোজন” শীর্ষক নিরাপদ পানি, নিরাপদ জীবন ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকাল ৩টায় সংস্থার কলাপাড়া সিডিপি অফিস সংলগ্ন মাঠে আয়োজিত এ কর্মসূচিতে স্থানীয় জনগোষ্ঠী, জনপ্রতিনিধি এবং সরকারি-বেসরকারি সংস্থার কর্মকর্তারা অংশ নেন।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য দেন গুড নেইবারস বাংলাদেশ কলাপাড়া সিডিপি ম্যানেজার দীপক কুমার দাস। সভাপতিত্ব করেন গুড নেইবারস বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর বার্টিন গোমেজ।
অতিথি ছিলেন গুড নেইবারস জাপানের প্রতিনিধি মারি মাতসুমুতো, স্যোশাল ইকোনমি ইউনিটের প্রধান মি. রেমন্ড কুইয়া, ডিপিএইচই-এর উপ-সহকারী প্রকৌশলী মো. জিয়াউল হক জসিম, মহিপুর ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ইব্রাহিম খান, কুয়াকাটা ২০ শয্যা বিশিষ্ট হাসপাতালের আরএমও ডা. সুপ্রিয় দাস ও মহিপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক হাফিজুর রহমান আকাশ।
বক্তব্য রাখেন মনোহরপুর সেফ ওয়াটার কমিটির সভাপতি গণপতি শিকদার, সংস্থার কলাপাড়া সিডিপি মেডিকেল অফিসার ডা. ব্রাইন রোজারিও, হেলথ অফিসার পঙ্কজ কুমার বিশ্বাস প্রমুখ।
বক্তারা বলেন, উপকূলীয় অঞ্চলে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলা ও জনগণের সুরক্ষায় এই প্রকল্প গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা দৈনন্দিন জীবনে ওয়াশ অ্যাডুকেশন—পানি, স্যানিটেশন ও হাইজিন—এর গুরুত্ব তুলে ধরে ব্যক্তিগত স্বাস্থ্যবিধি রক্ষা, নিরাপদ পানি ব্যবহার, স্যানিটেশন ব্যবস্থা উন্নয়ন এবং পরিবেশ দূষণ, বিশেষ করে পানি দূষণ রোধে সচেতনতা বৃদ্ধির ওপর জোর দেন।
সমাপনী বক্তব্যে আয়োজকরা জানান, সবার সম্মিলিত প্রচেষ্টায় পরিবেশ সুরক্ষা, জলবায়ু অভিযোজন এবং সুস্থ জীবনযাপনে ওয়াশ অ্যাডুকেশনের প্রসার ঘটানো সম্ভব হবে।
What's Your Reaction?