কিশোরগঞ্জে কলেজ সভাপতি নিয়োগ সহ আর্থিক অনিয়মের অভিযোগ, তদন্ত দাবিতে মানববন্ধন
কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জে বনগ্রাম আদর্শ কিন্ডার স্কুল অ্যান্ড কলেজের এডহক কমিটির সভাপতি ও ময়মনসিংহ আঞ্চলিক শিক্ষা অধিদপ্তরের সাবেক উপ-পরিচালক মো. ফেরদৌস আহমেদ ভূঁইয়ার বিরুদ্ধে উত্থাপিত অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তদন্ত এবং দোষীদের বিচারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৪ আগস্ট) সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে এ মানববন্ধনের আয়োজন করে বনগ্রাম ইউনিয়নবাসী।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা অভিযোগ করেন, শিক্ষা প্রতিষ্ঠান নিয়োগ বিধি উপেক্ষা করে সভাপতি নিয়োগ, প্রতিষ্ঠান কে পরিচালনায় বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির কারণে প্রতিষ্ঠানটির স্বাভাবিক পরিবেশ ব্যাহত হয়েছে। তারা এসব অভিযোগের নিরপেক্ষ তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।
কিশোরগঞ্জ জেলা জজ কোর্টের আইনজীবী জামাল উদ্দিন খান মার্শাল জানায় , শিক্ষাপ্রতিষ্ঠানে সুশাসন ও জবাবদিহিতা নিশ্চিত করতে অভিযোগগুলোর সুষ্ঠু তদন্ত হওয়া জরুরি। একই সঙ্গে দোষী প্রমাণিত হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা। এ সময় এডভোকেট রফিকুল ইসলাম চঞ্চল, এডভোকেট আবু তাহের হারুণ বক্তব্য রাখেন।
বক্তারা আরো জানান, যিনি এড হক কমিটির সভাপতি হয়েছেন তার আপন বোন উক্ত প্রতিষ্ঠানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। তাই, ভাই বোনের এই দুর্নীতি কবে শেষ হবে তা দেখার অপেক্ষায় বনগ্রাম ইউনিয়নবাসী।
তারা যোগদানের ফলে শিক্ষার মান নিয়ে প্রশ্ন তুলেছেন মানববন্ধনে বক্তারা।
এ সময় বক্তারা প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট বিভাগের দৃষ্টি আকর্ষণ করেন এবং বিভাগীয় তদন্তের আহ্বান জানিয়েছেন এবং দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষন করেছেন।
What's Your Reaction?