মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবাগত এমপি, জেলা প্রশাসক

Feb 21, 2026 - 22:54
 0  3
মাদারীপুরে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানালেন নবাগত এমপি, জেলা প্রশাসক

মাদারীপুর প্রতিনিধি 
মাদারীপুরে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২ টার সময় মাদারীপুর সরকারি কলেজ ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনার এই প্রথম কোন সংসদ সদস্য ও জেলা প্রশাসক একত্রে ফুল দিয়ে শ্রদ্ধা জানালেন ভাষা শহীদদের প্রতি। ২১ শে ফেব্রুয়ারী উপলক্ষে বিগত বছরগুলোতে মাদারীপুর জেলার কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসন ও সংসদ সদস্য আলাদাভাবে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। এই বছর শহীদ মিনারে মাদারীপুর-২ আসন থেকে বিএনপি’র মনোনীত প্রার্থী হিসেবে বিজয়ী নবাগত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া ও জেলা প্রশসক জাহাঙ্গীর আলম একত্রিত হয়ে শ্রদ্ধা জানান। সংসদ সদস্য ও জেলা প্রশাসনের দুটি ফুলের শ্রদ্ধাঞ্জালী আলাদা আলাদা ভাবে তৈরী করা হলেও দুইজন একত্রিত হয়ে দুটি শ্রদ্ধাঞ্জালী শহীদ মিনারে অর্পন করেন। দুইজনের এ রকম সৌহাদ্যপূণ সম্পর্কে উপস্থিত সাধারন মানুষ সাধুবাদ জানিয়েছে। একুশের প্রথম প্রহরে ভাষা শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানিয়েছেন মাদারীপুর-৩ ( কালকিনি-ডাসার-মাদারীপুর সদর একাংশ) আসনের সংসদ সদস্য আনিসুর রহমান খোকন তালুকদার। 
রাত ১২টা ১ মিনিটে কালকিনি উপজেলা কেন্দ্রীয় শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি ভাষা শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে ভাষা শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও মোনাজাত করা হয়। সংসদ সদস্যের  শ্রদ্ধা নিবেদনের পর পর্যায়ক্রমে কালকিনি উপজেলা প্রশাসন, ভূমি অফিস, থানা, পৌরসভার পক্ষ থেকে পুস্পস্তবক অর্পণ করা হয়। রাজনৈতিক দলগুলোর মধ্যে বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহিদদের পরম শ্রদ্ধায় স্মরণ করা হয়। শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে সংসদ সদস্যের সাথে উপস্থিত ছিলেন, কালকিনি উপজেলা নির্বাহী অফিসার সাইফ-উল-আরেফিন, কালকিনি ওসি জহুরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি বীরমুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারীসহ অন্যান্যরা। 

এ সময় আরও শ্রদ্ধা জানান জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা বিএনপি, পুলিশ প্রশাসন, মাদারীপুর পৌরসভা, সিভিল সার্জন অফিস, মাদারীপুর সদর উপজেলা প্রশাসনসহ বিভিন্ন সরকারি অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন। এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র আহবায়ক এ্যাডভোকেট জাফর আলী মিয়া, বিএনপি’র কেন্দ্রীয় মহিলা দলের সহসম্পাদক সমাজকল্যাণ ও বীর মুক্তিযোদ্ধা শাজাহান কলেজের গভনিং বর্ডির সভাপতি এ্যাডভোকেট সরমিন ইসলাম ডেইজি, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও পৌর প্রশাসক মোছা. জেসমিন আকতার বানু, অতিরিক্ত জেলা প্রশাসক আল নোমান, মাদারীপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব প্রমুখ। মাদারীপুর-২ আসন থেকে বিজয়ী নবাগত সংসদ সদস্য জাহান্দার আলী মিয়া এ সময় সাংবাদিকদের বলেন, গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি যারা আমাদের মাতৃভাষার জন্য ২১ শে ফেব্রুয়ারী শহীদ হয়েছিন। এই শহীদদের প্রতি সম্মান দেখানোর জন্য আমাদেরকে কাজ করতে হবে। যার মধ্যে অন্যতম হল আমাদের উচ্চ আদালতের যে রায় ইংরেজীতে লেখা হয় সেটা বাংলায় লিখতে হবে, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানের সাইনবোর্ড ইংরেজীর পরিবর্তে বাংলা ভাষায় লিখতে হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow