কিশোরগঞ্জে জেলা উন্নয়ন ও সমন্বয় সভা অনুষ্ঠিত
শাহ সারওয়ার, কিশোরগঞ্জ প্রতিনিধি।
কিশোরগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলার বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান ও প্রতিনিধিদের উপস্থিতিতে জেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক, কিশোরগঞ্জ সোহানা নাসরিন। জেলা প্রশাসক তাঁর বক্তব্যে সাম্প্রতিক সময়ে হামের প্রকোপ নিয়ন্ত্রণে টিকা কার্যক্রম বৃদ্ধিকরণ, ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা কার্যক্রমের সম্প্রসারণ, প্রাথমিক বিদ্যালয়গুলোতে মিড ডে মিলের সুব্যবস্থাপনা নিশ্চিতকরণ, অসমাপ্ত মডেল মসজিদের নির্মাণকাজে গতি আনায়ন, নদী ভাঙ্গন রোধে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণ, কৃষিপণ্য ও সারের পর্যাপ্ত মজুদ নিশ্চিতকরণ সহ বিভিন্ন বিষয়ে দিক নির্দেশনা প্রদান করেন।
এছাড়া আসন্ন ঈদুল আযহা উপলক্ষ্যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সুসংহতকরণে পেট্রোলিং কাযর্ক্রম জোরদারকরণ, পশুর হাট ব্যবস্থাপনা মনিটরিং, কোরবানির বর্জ্যের সুষ্ঠূ ব্যবস্থাপনা সম্পাদন, পশুর চামড়া সংরক্ষণে লবণের পর্যাপ্ততা নিশিচতকরণ, ঈদযাত্রা সহজীকরণে ক্ষতিগ্রস্ত সড়ক মেরামত সহ নানাবিধ বিষয়ে গুরুত্বারোপ করেন।
সভায় উপস্থিত ছিলেন সিভিল সার্জন জনাব অভিজিৎ শর্ম্মা, পৌর প্রশাসক জনাব জেবুন নাহার শাম্মী, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জনাব মিজাবে রহমত, অতিরিক্ত পুলিশ সুপার জনাব মো: শরিফুল হক( সদর সার্কেল), বিভিন্ন উপজেলার উপজেলা নির্বাহী অফিসারবৃন্দসহ বিভিন্ন দপ্তরের দপ্তর প্রধানগণ।
What's Your Reaction?