জাতীয় স্নুকার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান

Apr 30, 2026 - 16:14
 0  16
জাতীয় স্নুকার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠান

খলিল, সাভার 

চ্যাম্পিয়ন হতে হলে সবার আগে একটি টেবিল প্রশিক্ষক এবং সুযোগ সুবিধা প্রয়োজন। আপনি যদি আজকে তুলনা করেন পাকিস্তানে ৪০ হাজারের বেশি টেবিল আছে যেখানে বিলিয়ার্ড খেলা হয়। আমাদের বাংলাদেশে ২০০ থেকে ২৫০ টেবিল আছে বলে মন্তব্য করেছে ঢাকা বোট ক্লাবের সভাপতি রুবেল আজিজ।বৃহস্পতিবার দুপুরে সাভারের বিরুলিয়া ঢাকা বোট ক্লাবে আয়োজিত ৩৯ তম জাতীয় স্নুকার প্রতিযোগিতা উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেছে। জাতীয় স্নুকার খেলা আয়োজন করেছে বাংলাদেশ বিলিয়ার্ড ও স্নুকার ফেডারেশন এবং প্রতিযোগিতায় সহযোগিতা করেছে ঢাকা বোট ক্লাব। টুর্নামেন্ট কমিটির চেয়ারম্যান মো. জহিরুল ইসলাম সভাপতিত্ব অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিলিয়ার্ড অ্যান্ড যুকার ফেডারেশনের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অব.) সরকার মো. শামসুদ্দিন (এনডিসি, পিএসসি) সহ আমন্ত্রিত অতিথিবৃন্দ ও খেলায় অংশগ্রহণকারীরা। এবারের আসরে দেশের ৩২ টি ক্লাবের মোট ১৮৩ জন খেলোয়াড় অংশগ্রহণ করে।টুর্নামেন্টে বিজয়ী প্রতিযোগীদের জন্য রয়েছে আকর্ষণীয় পুরুষ্কার। 
পুরস্কার হিসেবে চ্যাম্পিয়ন প্রতিযোগী পাবে নগদ এক লাখ টাকা। রানার্স আপ ৫০ হাজার টাকা। এছাড়া সেমিফাইনালে উত্তীর্ণ প্রত্যেক প্রতিযোগী পাবে নগদ ২০ হাজার টাকা। পাশাপাশি পঞ্চাশ বা তার বেশি ব্রেক করা খেলোয়াড়ের জন্য বিশেষ পুরস্কার হিসেবে রয়েছে ২০ হাজার টাকা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow