যথাযোগ্য মর্যাদায় সাতক্ষীরায় শহীদ বুদ্ধিজীবী দিবস পালন
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি : সাতক্ষীরায় যথাযোগ্য মর্যাদায় পালিত হয়েছে শহীদ বুদ্ধিজীবী দিবস।
রোববার (১৪ ডিসেম্বর) সকালে দিবসটি উপলক্ষে সাতক্ষীরা শহরের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করেন, জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এ সময় জেলা পুলিশের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেন, সাতক্ষীরার পুলিশ সুপার মো: আরেফিন জুয়েল। পরে জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে নিয়ে জেলা মুক্তিযোদ্ধা সংসদের পক্ষ থেকে ইউনিট কমান্ডের আহ্বায়ক বীর মুক্তিযোদ্ধা মো: শহিদুল ইসলাম শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান। একাত্তরের পরাজয় নিশ্চিত জেনে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা যেসব মেধাবী সন্তানকে হত্যা করেছিল, সেসব শহীদ বুদ্ধিজীবীদের গভীর শ্রদ্ধায় স্মরণ করেছেন জাতি।
বক্তারা বলেন, শহীদ বুদ্ধিজীবী দিবস শুধু একটি আনুষ্ঠানিক স্মরণে সীমাবদ্ধ না রেখে নতুন প্রজন্মকে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস জানাতে হবে। একই সঙ্গে সম্মিলিত প্রচেষ্টায় একটি শক্তিশালী, স্বনির্ভর ও মানবিক বাংলাদেশ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করেন তারা।
এদিকে, জেলার তালা , কলারোয়া, শ্যামনগর, আশাশুনি, দেবহাটা ও কালীগঞ্জসহ জেলার সাতটি উপজেলায় নানা আয়োজনে দিবসটি পালিত হয়েছে।
এছাড়া জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে যথাযোগ্য মর্যাদায় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে পালিত হয় বিভিন্ন কর্মসূচি। ##
১৪.১২.২৫
What's Your Reaction?