নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে যুব বাঙালির আলোচনা সভা

তরুণ-যুব সমাজের করণীয় নিয়ে ‘শ্রম-কর্ম-পেশাজীবী জনতার কর্তৃত্ব প্রতিষ্ঠা’ শীর্ষক আলোচনায় অভ্যন্তরীণ পরাধীনতা মুক্ত বাংলাদেশের আহ্বান।

Dec 13, 2025 - 13:33
 0  35
নোয়াখালীতে বিজয় দিবস উপলক্ষে যুব বাঙালির আলোচনা সভা

নোয়াখালীর মাইজদীতে হোটেল আল ফারহান অডিটোরিয়ামে মহান বিজয় দিবস উপলক্ষে যুব বাঙালি আয়োজন করে একটি বিশিষ্ট আলোচনা সভা। সভায় বক্তারা বলেন, হাজার বছরের সংগ্রামের ধারাবাহিকতায় ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর আসে সশস্ত্র সংগ্রামের বিজয়। স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠিত হলেও রাষ্ট্রীয় কাঠামো ও শাসনব্যবস্থায় এখনও ঔপনিবেশিক প্রভাব বিদ্যমান।

বক্তারা ২০২৪ সালের ৫ আগস্ট সংঘটিত ছাত্র জনতার গণঅভ্যুত্থান উদাহরণ হিসেবে তুলে ধরে বলেন, জাতীয় ঐক্য দলীয় ও গোষ্ঠী স্বার্থে সীমিত করা হয়েছে, যার ফলে শ্রম-কর্ম-পেশাজীবী জনগণের অধিকার প্রাতিষ্ঠানিকভাবে প্রতিষ্ঠিত হয়নি। তারা তরুণ যুব সমাজ ও সামাজিক শক্তির ঐক্য গড়ে তুলতে আহ্বান জানান, যেন অভ্যন্তরীণ পরাধীনতা মুক্ত বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়িত হয়।
সভায় সভাপতিত্ব করেন নোয়াখালী জেলা কমিটির আহ্বায়ক মশিউর রহমান মাসুম এবং সভা সঞ্চালনা করেন সংগঠনের উপদেষ্টা কাজী তানসেন।
অন্যান্য অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন: মাহমুদুল হাসান বাবু, আবদুল্লাহ আল মামুন রবিন, ইউসুফ সরকার রুজেল, মো: আলী পারভেজ, বাধন, অপু, শিমুল, সুমন, খোকন, ইয়াসিন, তোফাজ্জল, রাহাত, আল জকি প্রমুখ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow