শরীফ ওসমান হাদীর উপর হামলাকারী দুর্বৃওদের গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তি দাবী
কিশোরগঞ্জ প্রতিনিধি।
ইলেকশন ওয়ার্কিং অ্যালায়েন্স এর চেয়ারম্যান ও সাবেক সচিব ড. শরিফুল আলম, কো চেয়ারম্যান এডভোকেট ড. গোলাম রহমান ভুঁইয়া এবং জাতীয় সমন্বয়কারী খোন্দকার জাকারিয়া আহম্মদ এক যৌথ বিবৃতিতে উদীয়মান তরুণদের প্রেরণা প্রতিবাদী কন্ঠস্বর শরীফ ওসমান হাদীর ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানান। হামলাকারী দুর্বৃওদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
তারা বলেন, এয়োদশ বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬ -এর ঢাকা–৮ আসনের সম্ভাব্য প্রার্থী এবং ইনকিলাব মন্চের মুখপাত্র
শরীফ ওসমান হাদী ১২ ডিসেম্বর ২০২৫, জুমা নামাজের পর প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছে।
জুলাই অভ্যূথান পরবর্তী তরুণ নেতৃত্বকে খুন জখমের মাধ্যমে নির্বাচন কে বানচাল করার ষড়যন্ত্রে লিপ্ত আধিপত্যবাদী শক্তিকে অবিলম্বে চিন্হিত করে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি প্রদানের জন্য অন্তর্বতী সরকার এর দৃষ্টি আকর্ষণ করেছেন। জাতীয় পর্যায়ে নেতৃত্বদানকারী যুব প্রজন্মের আইডল শরীফ ওসমান হাদীর উপর অতর্কিত হামলাও খুন জখমের চেষ্টায় লিপ্তদের অবিলম্বে আইনের আওতায় আনার ও দৃষ্টান্ত মূলক শাস্তি নিশ্চিত করার দাবী জানিয়েছেন ইলেকশন ওয়ার্কিং এলায়েন্স ( EWA) এর সমমনা সদস্য সংগঠন গুলো। কাইডস্ বেসরকারি যুব সমাজ কল্যান সংস্থা'র জেনারেল সেক্রেটারি তাসলিমা আক্তার ও কেএসকেপি' র সভাপতি বিশিষ্ট মানবাধিকার সাংবাদিক শাহ সারওয়ার জাহান অনুরুপ বিবৃতি প্রদান করে দোষীদের গ্রেফতার ও বিচারের দাবী জানান।
বিবৃতিতে শরীফ ওসমান হাদী' র উপর হামলাকারী সকল আসামীকে দ্রুত গ্রেফতার, আইন শৃংখলা বাহিনী কর্তৃক সাধারণ নাগরিকদের নিরপওা প্রদানে আরও সক্রিয় হবার আহ্বান জানান। আসন্ন এয়োদশ সংসদ নির্বাচনে দূর্নীতি, সহিংসতা ও দুর্বৃত্তায়িত চক্রের রাজনীতি প্রত্যাক্ষান করে শান্তিপূর্ণ, ন্যায় ভিওিক ও গণতান্ত্রিক ব্যবস্হাকে এগিয়ে নিতে EWA ও তার সহযোগী সংগঠন সমূহ দেশের জনগণ ও নাগরিক সমাজকে এগিয়ে আসার আহবান জানিয়েছেন।
What's Your Reaction?