জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

Apr 15, 2026 - 15:07
 0  12
জামালপুরে দুই কাউন্সিলরসহ ৫ আ.লীগ নেতা কারাগারে 

জামালপুর পৌরসভার ১ নং ওয়ার্ড কাউন্সিলর শরিফুল ইসলাম শিমুল ও ২ নং ওয়ার্ড কাউন্সিলর হাসানুজ্জামান খান রুনু সহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের পাঁচ নেতাকে কারাগারে পাঠিয়েছেন আদালত। তাদের বিরুদ্ধে দায়ের করা একাধিক মামলার প্রেক্ষিতে জামিন আবেদন করলে আদালত তা নামঞ্জুর করে কারাগারে প্রেরণের আদেশ দেন।

বুধবার দুপুরে তারা জামালপুর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে আত্মসমর্পণ করে জামিন প্রার্থনা করেন। শুনানি শেষে বিচারক তাদের জামিন আবেদন নাকচ করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা গেছে, অভিযুক্তদের বিরুদ্ধে পূর্ব থেকে বিভিন্ন অভিযোগে একাধিক মামলা রয়েছে। এসব মামলার প্রেক্ষিতে তারা আদালতে হাজির হয়ে জামিন চাইলে আদালত বিষয়টি বিবেচনা করে জামিন না মঞ্জুর করেন।

কারাগারে পাঠানো অপর তিনজন হলেন সাবেক ছাত্রলীগ নেতা সাজু, আওয়ামী লীগ কর্মী তুষার ও ছাত্রলীগ নেতা নিসু। 


মেহেদী হাসান 
জামালপুর। 
১৫-০৪-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow