আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ও ভোটার সংখ্যা

Aug 18, 2025 - 12:18
 0  62
আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ  নির্বাচনে মোট সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ও ভোটার সংখ্যা

শিবগঞ্জ প্রতিনিধিঃ আমানউল্লাহ আমান আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মোট সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪৫,০৯৮টি হতে পারে। এসব কেন্দ্রের মধ্যে ভোটকক্ষের সংখ্যা ২ লাখ ৮০,৫৬৪টি এবং ভোটগ্রহণ কর্মকর্তার সংখ্যা প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন হতে পারে। আগামী নির্বাচনে ভোটার সংখ্যা সম্ভাব্য ১২ কোটি ৭৮ লাখ ৭৩ হাজার ৭৫২ জন হবে, যা আগের নির্বাচনের চেয়ে বেশি। এর ফলে প্রায় ২ হাজার ৯৫০টি অতিরিক্ত ভোটকেন্দ্র এবং প্রায় ১৯ হাজার অতিরিক্ত ভোটকক্ষ সংযোজন হতে পারে। ভোটগ্রহণ কর্মকর্তা হিসেবে পূর্বের নির্বাচন থেকে ১০% বেশি প্যানেলভুক্ত করা হয়েছে এবং ৫% অতিরিক্তকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। মোট প্রায় ৯ লাখ ৩১ হাজার ১৩১ জন ভোটগ্রহণ কর্মকর্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow