ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম

Apr 26, 2026 - 20:39
 0  13
ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম

মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সাতক্ষীরায় পরিষ্কার পরিচ্ছন্নতার কার্যক্রম পরিচালনা করা হয়েছে। জেলা প্রশাসন ও সাতক্ষীরা পৌরসভার আয়োজনে এবং জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সার্বিক সহযোগিতায় শনিবার সকালে শহরের সুলতানপুর বড় বাজারে এ পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রমে নেতৃত্ব দেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ্ আফরোজা আখতার। এসময় তিনি সুলতানপুর বড় বাজারের বজ্য অপসারণ, পিলখানা অপসারণ, শহরের উপর দিয়ে প্রবাহিত প্রাণসায়ের খালের পানি প্রবাহ রক্ষা করাসহ মাছ বাজারের ব্রিজ, শহরের পাকাপোল ব্রিজ, রাধানগর সড়ক, মুক্তিযোদ্ধা কমপ্লেক্স সড়ক ও থানা মসজিদ সড়কের সকল অবৈধ স্থাপনা উচ্ছেদ করার কথা বলেন। জেলা প্রশাসক এসময়, মাননীয় প্রধানমন্ত্রীর কর্মসূচি অনুযায়ী ডেঙ্গু ও মশাবাহিত রোগের প্রাদুর্ভাব রোধে সকলকে এগিয়ে আসার আহবান জানিয়ে বলেন, প্রাণসায়ের খাল পাড়ে ময়লার ভাগাড় হতে দেওয়া হবেনা। খালের পানি প্রবাহ ঠিক রাখতে খালে কোন ময়লা আবর্জনা ও অবৈধ স্থাপনা হতে দেওয়া হবেনা। আজ সরেজমিনে এসে মৌখিকভাবে বলে গেলাম। এরপর আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। কোন ব্রিজের উপর দোকান পাট ও চলাচলের রাস্তার দু’ধারে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ব্যবসা বাণিজ্য ও অবৈধ স্থাপনা দেখতে চায়না। আগামী শনিবার আবার আসবো পরিদর্শনে। সাতক্ষীরাকে সকলের জন্য বাসযোগ্য করে তুলতে জেলাবাসীকে সাথে নিয়ে এ অভিযান অব্যাহত থাকবে ইনশাআল্লাহ। সাতক্ষীরা জেলাবাসীর নাগরিক সেবা ও জেলার উন্নয়নে নাগরিকদের পাশে থেকে নিরলসভাবে কাজ করার জন্য জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির নেতৃবৃন্দকে ভূয়সী প্রশংসা ও ধন্যবাদ জানান জেলা প্রশাসক। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, সাতক্ষীরার অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ও পৌরসভার প্রশাসক শেখ মঈনুল ইসলাম মঈন, পৌরসভার প্রধান নির্বাহী মোঃ আসাদুজ্জামান, জেলা বিএনপির সাবেক আহবায়ক এড. সৈয়দ ইফতেখার আলী, বিএনপি নেতা শেখ কামরুল ইসলাম ফারুক, সাতক্ষীরা জেলা নাগরিক অধিকার ও উন্নয়ন সমন্বয় কমিটির সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত সম্পাদক জি এম নুর ইসলাম, সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব ডাঃ আবুল কালাম বাবলা, সহ-সভাপতি তৈয়েব হাসান বাবু, জেলা জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক নুর মোহাম্মদ পাড় প্রমুখ।## ২৫.০৪.২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow