সাতক্ষীরায় আম ভাঙার ক্যালেন্ডার ঘোষণা
মোঃ কামাল উদ্দিন সাতক্ষীরা প্রতিনিধি ঃ সাতক্ষীরায় আগামী ৫ মে থেকে ৫ জুন তারিখ পর্যন্ত আম ভাঙার তারিখ নির্ধারণ করে ক্যালেন্ডার ঘোষণা করা হয়েছে। রবিবার বিকেলে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আম ক্যালেন্ডার ঘোষণা করেন, সাতক্ষীরার জেলা প্রশাসক মিজ আফরোজা আখতার। এসময় সেখানে আরো উপস্থিত ছিলেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপ-পরিচালক কৃষিবিদ ইকবাল আহমেদ, আম চাষি সমিতির নেতা লিয়াকত আলী প্রমুখ। ঘোষিত ক্যালেন্ডার অনুযায়ী আগামী ৫ মে-২০২৬ তারিখে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম ভাঙা হবে। এরপর ১৫ মে তারিখে হিমসাগর ও খিসরা, ২৭ মে তারিখে ল্যাংড়া ও ০৫ জুন তারিখে আম্রপালি আম ভাঙার ঘোষণা দেওয়া হয়। এব্যাপারে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক কৃষিবিদ সাইফুল ইসলাম জানান, চাষিদের দাবি অনুযায়ী ল্যাংড়া ও আম্রপালি আম ভাঙার সময় সামান্য এগিয়ে আনা হয়েছে। তবে এই সময়ের মধ্যে আমের পরিপক্কতা আসবে। তিনি অপরিপক্ক আম ভাঙা ও বাজারজাতকরণের বিষয়ে প্রশাসনিক নজরদারি থাকবে বলে হুশিয়ারী দেন।## ২৬.০৪.২৬
What's Your Reaction?