আশুলিয়া থেকে  ভারতীয় FAIRDYL সহ ৬ মামলার আসামি গ্রেফতার

Feb 19, 2026 - 12:37
 0  8
আশুলিয়া থেকে  ভারতীয় FAIRDYL সহ ৬ মামলার আসামি গ্রেফতার

খলিল ,সাভার। 

  বুধবার দিবাগত রাতে আনুমানিক সাড়ে এগারোটার সময় আশুলিয়ার পল্লী বিদ্যুৎ এলাকা থেকে ১০ বোতল ভারতের তৈরি FAIRDYL  মাদক সহ ১ জনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গ্রেফতারকৃত আসামীর নাম কামরুজ্জামান। সে চাপাইনবয়াবগঞ্জ জেলার শিবগঞ্জ থানার কালিগঞ্জ গ্রামের এরফান আলীর ছেলে। গোপন সংবাদের ভিত্তিতে এসআই শাহাদাৎ হোসেন সংগীয় ফোর্সসহ  অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করেছে। গ্রেফতার এর পর তল্লাশি করে তার কাছ থেকে  ১০ বোতল ভারতের তৈরি FAIRDYL  মাদক উদ্ধার করেছে। এবিষয়ে ঢাকা জেলা উত্তর ডিবি পুলিশের অফিসার ইনচার্জ সাইদুল ইসলাম  জানান  আসামীর বিরুদ্ধে ০৬ টি মাদক সহ অন্যান্য মামলা রয়েছে। এছাড়া তিনি আরও জানান  আসামীর বিরুদ্ধে আশুলিয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু পূর্বক বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow