রাজধানী পল্লবীর ৫নং ওয়ার্ড যুব দলের বহিস্কৃত নেতা ও সম্প্রীতি এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা মামলার আসামি রিয়াজের বড় ভাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্নাকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

Jun 8, 2026 - 10:57
 0  19
রাজধানী পল্লবীর ৫নং ওয়ার্ড যুব দলের বহিস্কৃত নেতা ও সম্প্রীতি এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা মামলার আসামি রিয়াজের বড় ভাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্নাকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)

নিজেস্ব প্রতিবেদক রাজধানীর পল্লবীর ৫নং ওয়ার্ড যুব দলের বহিস্কৃত নেতা সদস্য সচিব ও সম্প্রীতি এক বৃদ্ধা মহিলাকে পিটিয়ে হত্যা মামলার আসামি মো: রিয়াজের বড় ভাই ৫ নম্বর ওয়ার্ড বিএনপির শ্রম বিষয়ক সম্পাদক হিসেবে পরিচিত মুন্নাকে হেরোইন ও ইয়াবাসহ আটক করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিবি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত একটি বিশেষ অভিযানে এক হাজার পিছ ইয়াবা ট্যাবলেট ও ৫৫ গ্রামে হেরোইনসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় তার কাছ থেকে উল্লেখযোগ্য পরিমাণ হিরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়েছে বলে দাবি করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

বিষয়টি নিশ্চিত করে ডিবির কর্মকর্তা সোনাহার আলী বলেন,গোপন তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে।প্রাথমিক অনুসন্ধানে তার বিরুদ্ধে বিভিন্ন ধরনের অভিযোগের তথ্য পাওয়া গেছে।বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। মিরপুর -১১ নাম্বারে অবস্থিত ৩ নং ওবদা বিল্ডিং এলাকায় খোঁজ নিয়ে জানা যায় সদ্য বহিস্কৃত ৫ নং ওয়ার্ড যুবদলের সদস্য সচিব রিয়াজ ও তার বড় ভাই মুন্না দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসা করে আসছে,পল্লবীর চিহ্নিত সন্ত্রাসী মামুন বাহিনীর হয়ে কাজ ও করে এই অপরাধীরা। ৫ ই অগাস্ট রাজনীতির পট পরিবর্তনের পর থেকে এই রিয়াজ ও তার বড় ভাই মুন্না ও তাঁদের বাহিনীরা বেপরোয়া হয়ে পরে,এলাকায় নিরীহ লোক জনের উপর হামলা-মামলা দিয়ে আবার কিছু সময় এইগুলোর ভয়ভীতি প্রদশন করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিয়েছে।নিজেদের পূর্বের শত্রুতার জেরে অনেক নিরীহ পরিবারকে মারধর করে বাসা বাড়িতে ভাঙচুর ও লুটপাট করে এলাকা ছাড়া করেছে এই রিয়াজ বাহিনী।কয়েক জন ভুক্তভোগীর সাথে কথা বলে এই সকল বিষয়ে জানাযায় তারা আরও বলেন যে এই বিষয়ে ১৬ আসনের সংসদ সদস্য পদপ্রাথী আমিনুল হক বর্তমানে ক্রিয়া প্রতিমন্ত্রিকে একাধিকবার এই বিষয়ে জানানো হলেও আশানুরূপ কোন ফলাফল পাননি।এই রিয়াজের বাহিনীর হয়ে আরও কাজ করে মিরপুর ১২ নাম্বারের নওশাদ, রুপা,শামসের,ভলু, জুয়েল,টেগরা লিটন পিচ্চি সালাউদ্দিন ১ নং বিল্ডিংয়ের, আশিক,ইব্রাহিম,পল্টু(এই পল্টু আওয়ামীলীগের দোষর ৫নং ওয়ার্ডের কাউন্সিলর নান্নুর সহযোগী এবং ছাত্র হত্যায় সরাসরি অংশ নেওয়া এই পল্টু রিয়াজের ছত্রছায়ায় আবার এলাকায় ক্যাম্পগুলোতে পানির অবৈধ সংযোগ দিয়ে মোটা অঙ্কের টাকা কামিয়েছে )।গত মে মাসে পল্লবীর বাউনিয়াবাদ এলাকায় জায়গায় দখলকে কেন্দ্র করে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করে এই রিয়াজ ও ইব্রাহিম খল্লিল এই বিষয়ে থানায় মামলা নিতে অস্বীকৃতি জানালে বিষয়টি গণমাধ্যমে আসার পরে গত ২৬ মে ২০২৬ মামলা করতে সক্ষম হয় ভুক্তভুগি পরিবার। এদিকে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ ঘটনাকে কেন্দ্র করে আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়েছে।তবে বিএনপির সংশ্লিষ্ট নেতাদের পক্ষ থেকে এ বিষয়ে তাৎক্ষণিক কোনো বক্তব্য পাওয়া যায়নি। আইনশৃঙ্খলা বাহিনী জানিয়েছে,আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে। তদন্ত সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন,উদ্ধারকৃত মাদকের উৎস এবং এর সঙ্গে জড়িত অন্য কোনো ব্যক্তি বা চক্র রয়েছে কিনা,সে বিষয়েও অনুসন্ধান অব্যাহত রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow