সাভার হত্যার উদ্দেশ্যে হামলা

Jul 21, 2025 - 16:02
 0  58
সাভার হত্যার উদ্দেশ্যে হামলা

সাভার প্রতিনিধি 

সাভার বিরুলিয়া ইউনিয়নের কালিয়াকৈর সাত্তার মার্কেটের সামনে চা খাওয়া অবস্থায় চাপাইনের সরাফত আলীর ছেলে সুজন সিকদার,সামাইর মৃত রুস্তম শিরালীর ছেলে আমির শিরালী,কাকাব মৃত মুসলিম উদ্দিন এর ছেলে শাহিনুর রহমান শাহিন,নাইরাদির মৃত নুর মোহাম্মদ এর ছেলে তুহিন আহম্মেদ , ঋষিপাড়া এনায়েত উল্লাহ ফটিক এর ছেলে বিল্লাল হোসেনসহ অজ্ঞাত আরও ২০/২৫ জন মিলে ধাড়ালো দেশিয় অস্ত্র শস্রে সজ্জিত হয়ে শরিফুল ইসলাম সহ দুইজনের উপর অতর্কিত হামলা করে এলোপাথাড়ি ছুরিকাঘাত ও কুপিয়ে মারাত্মক ভাবে জখম করে। বাদি ফজল আলীর দায়ের করা সাভার মডেল থানার একটি লিখিত অভিযোগ প্রসঙ্গে এবিষয়ে জানা যায়। এছাড়া আহতদের সাথে থাকা দুইটি স্মার্ট ফোন ছিনিয়ে নেয় যার আনুমানিক মূল্য ৪৭ হাজার টাকা। পরবর্তীতে তাদের  সুযোগমত পেলে হত্যা করবে এরক হুমকি দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে হামলাকারীরা। ঘটনাটি ঘটেছে ১৯ শে জুলাই শনিবার দিবাগত রাতে। আহত দুইজন সাভার এনাম মেডিকেল কলেজ ও হাসপাতাল চিকিৎসাধীন অবস্থায় রয়েছে। এদের মধ্যে শরিফুল ইসলাম এর অবস্থা আশঙ্কাজনক।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow