সাভার প্রথম বার্ষিক ফল উৎসব ও সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে

Jul 21, 2025 - 15:33
 0  89
সাভার প্রথম বার্ষিক ফল উৎসব ও সবজি মেলা অনুষ্ঠিত হয়েছে

খলিল , সাভার 

সাভার পৌর এলাকার ঘাসমহল হাজী হাতেম আলী উচ্চ বিদ্যালয় ও রাজমহল বেসরকারি প্রাথমিক বিদ্যালয় এর উদ্যোগে ১ম বার্ষিক ফল উৎসব ও সবজি মেলা - ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে অত্র শিক্ষা প্রতিষ্ঠান এর ক্যাম্পাসে এই মেলা অনুষ্ঠিত হয়েছে। মেলায় আম, কাঠাঁল, লটকন , জাম্বুরা ,পেয়ারা, ড্রাগন, কলা, কাম্রাঙ্গা,আনারস, বড়ই, আমরা,আমলকী  ইত্যাদি ফল ও দেশীয় শাকসবজী নিয়ে বাহারি সাজে সজ্জিত হয়েছে স্টলগুলো।সকাল থেকে বিকাল পর্যন্ত চলবে এই মেলা। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এ খালেক চ্যারিটি ফাউন্ডেশন এর চেয়ারম্যান আব্দুল খালেক।সভাপতিত্ব করেন অত্র শিক্ষা প্রতিষ্ঠানের দাতা সদস্য জসিম উদ্দিন। এছাড়াও উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথিবৃন্দ, অত্র শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক আমিনুর রহমান নুরানি সহ সকল শিক্ষক শিক্ষিকা, ছাত্র ছাত্রী  ও স্থানীয় জনগণ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow