শিবগঞ্জে ৩ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ চরম দুর্ভোগ

Jan 15, 2026 - 22:00
Jan 15, 2026 - 22:01
 0  23
শিবগঞ্জে ৩ পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধের অভিযোগ চরম দুর্ভোগ

(বগুড়া জেলা) প্রতিনিধি:হাসান মাহমুদ
বগুড়ার শিবগঞ্জ উপজেলার আটমূল ইউনিয়নের ফেনী গ্রাম সাতানা এলাকায় স্থানীয় ব্যক্তি আশরাফ আলী জোরপূর্বক তিনটি পরিবারের চলাচলের একমাত্র রাস্তা বন্ধ করে দিয়েছেন বলে অভিযোগ উঠেছে।


ভুক্তভোগী পরিবারগুলোর অভিযোগ, দীর্ঘদিন ধরে তারা ওই রাস্তা ব্যবহার করে আসছিলেন। সম্প্রতি কোনো পূর্ব নোটিশ কিংবা আইনি প্রক্রিয়া ছাড়াই আশরাফ আলী হঠাৎ করে রাস্তাটি বন্ধ করে দেন। একাধিকবার অনুরোধ জানানো হলেও তিনি রাস্তা খুলে দিতে অস্বীকৃতি জানান। বরং বিষয়টি নিয়ে কথা বলতে গেলে হুমকি দেওয়ার অভিযোগও করেছেন ভুক্তভোগীরা।
রাস্তাটি বন্ধ থাকায় স্কুলগামী শিক্ষার্থী, নারী, বৃদ্ধ ও অসুস্থদের চলাচলে মারাত্মক সমস্যা দেখা দিয়েছে। বিকল্প কোনো পথ না থাকায় জরুরি প্রয়োজনে চলাচল করতে গিয়ে চরম ভোগান্তিতে পড়ছেন তারা।
ভুক্তভোগী মজিব্বর পরিবারগুলো দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন এবং অবিলম্বে রাস্তাটি খুলে দিয়ে ন্যায্য বিচারের দাবি জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow