জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

Jan 15, 2026 - 21:52
 0  45
জমি সংক্রান্ত বিরোধের জের ধরে হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ

নূর আলম সুমন,গোপালপুর (টাঙ্গাইল) প্রতিনিধি:

টাঙ্গাইলের গোপালপুর উপজেলার মির্জাপুর ইউনিয়নের পশ্চিম নঠুরচর এলাকায় জমি সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা ও বসতঘর ভাঙচুরের অভিযোগ উঠেছে। (১১ জানুয়ারী) রবিবার সন্ধায় এ ঘটনা ঘটে। ভুক্তভোগী মো. আ. রাজ্জাক অভিযোগ করে বলেন, দীর্ঘদিন ধরে প্রতিবেশী নাজিম উদ্দীনের পরিবারের সঙ্গে তাদের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল অনেক দিন ধরেই। এরই জের দরে রবিবার সন্ধ্যায় মৃত অভিশেখের ছেলে নাজিম উদ্দীন ও তার অনুসারীরা তাদের বসতবাড়িতে হামলা চালায়। এ সময় ঘরবাড়ি ভাঙচুরের পাশাপাশি ঘরে থাকা বিভিন্ন মালামাল লোপাট করে ।

তিনি আরও জানান, হামলা প্রতিরোধ করতে গেলে নারী ও শিশুসহ অন্তত পাঁচজনকে মারধর করা হয়। আহতদের মধ্যে মো. সেলিম হোসেনের অবস্থা গুরুতর হওয়ায় তাকে টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি আকলিমা খাতুন (৩০), অমর (৭) ও সুমাইয়া (১৪) কে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাড়ীতে নিয়ে আসা হয়েছে।


এ ঘটনায় ভুক্তভোগী আ. রাজ্জাক গোপালপুর থানায় ৯ জনকে আসামি করে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন বলে জানান। 


প্রত্যক্ষদর্শীরা জানান, রাজ্জাক ও নাজিম উদ্দীনের পরিবারের মধ্যে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। রবিবার সন্ধ্যায় সেই বিরোধের জের ধরেই নাজিম উদ্দীনের অনুসারীরা রাজ্জাকের বাড়িতে হামলা চালিয়ে মারধর ও ভাঙচুর করে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

তবে অভিযুক্ত পক্ষের পরিবারের সদস্যরা অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার আগের দিন আমাদের ২ লাখ টাকা দামের একটি অটো  হারিয়ে রাগের মাথায় অজ্ঞাত চোরদের বকাবকি করার সময় বাদী রাজ্জাক ও তার পরিবারের সদস্যরা বাড়ীতে এসে আমাদের উপর মারধর শুরু করে। পরে তাদেরকে প্রতিহত করতে'ই এই ঘটনা ঘটে। তারা আরো জানান, রাজ্জাক নিজেরাই ঘরবাড়ি ভাঙচুর করে ঘটনাটি সাজিয়েছে। আমাদের কয়েক জনকে কুপিয়ে জখম করেছে তাদেরকে টাঙ্গাইল হসপিটালে ভর্তি করানো হয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow