টাঙ্গাইলে পরীক্ষার্থীদের অভিভাবকদের মাঝে জেলা ছাত্রদলের পক্ষ থেকে বিশুদ্ধ পানি বিতরণ
চলমান এস এস সি,দাখিল এবং সমমান পরীক্ষায় টাংগাইল কালেক্টরেট বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ কেন্দ্রের সামনে অপেক্ষারত অভিভাবকদের মাঝে বিশুদ্ধ খাবার পানি বিতরণ করে টাংগাইল জেলা ছাত্রদলের পক্ষ থেকে সদস্য সচিব এম এ বাতেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন টাংগাইল জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক এবং শহর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আতিকুর রহমান সজীব,শহর স্বেচ্ছাসেবক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল হাসান তুষার,সরকারি সা'দত কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য রাজিব আহমেদ,এলাসিন ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাব্বি,সাংগঠনিক সম্পাদক হাফিজুর রহমান অনিক,ছাত্রনেতা ফাহাদ,পারভেজ,হাদি,হানিফ রোকন সহ ছাত্রদলের নেতৃবৃন্দ। এম এ বাতেন সদস্য সচিব জেলা ছাত্রদল টাংগাইল। ০৭/০৫/২৬ রোজ বৃহস্পতিবার
What's Your Reaction?