মাদারীপুরে ফলের দোকানের আড়ালে মাদক ব্যবসা, ডিবি পুলিশের অভিযানে গ্রেপ্তার ১
মাদারীপুর প্রতিনিধি
মাদারীপুরে ফলের দোকানের আড়ালে দীর্ঘদিন ধরে চালিয়ে আসা মাদক ব্যবসার তথ্য প্রকাশ পেয়েছে। জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) এক গোপন অভিযানে ইয়াবা সহ আনোয়ার সরদার নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মাদারীপুরের কালকিনি পৌরসভার গোপালপুর বাজারে একটি ফলের দোকানের আড়ালে ইয়াবা সহ বিভিন্ন প্রকার মাদকের ব্যবসা করে আসছিলেন অভিযুক্ত ব্যক্তি। তবে সাধারণ ফলের ব্যবসার আড়ালে তিনি মূলতঃ গোপনে তরুণ ও মাদকসেবীদের কাছে ইয়াবাসহ বিভিন্ন মাদকদ্রব্য বিক্রি করতেন। ফলের দোকানে কেনাবেচার ভান করে দীর্ঘদিন ধরে এই অবৈধ কর্মকাণ্ড চালিয়ে আসছিলেন তিনি। গোপন সংবাদের ভিত্তিতে আজ রবিবার সন্ধায় জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য ছদ্যবেশে ওই দোকানে ১০টি ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ওই ফলের দোকানে ঝটিকা অভিযান চালায়। এ সময় ফলের ক্যারেট ও দোকানে বিশেষ কায়দায় লুকিয়ে রাখা বেশ কিছু ইয়াবা ট্যাবলেট জব্দ সহ হাতেনাতে ওই ফলের দোকানদারকে গ্রেপ্তার করা হয়। এ বিষয়ে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা বলেন, আমরা গোপন সংবাদে যানতেপারি গোপালপুরে ফলের ব্যবসার আড়ালে আনোয়ার সরদার সহ আরো কয়েক জন মাদাক ব্যাবসা করছেন। অভিযানের বিষয়টি নিশ্চিত করে মাদারীপুর জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) কর্মকর্তা বলেন, আমরা জেলা গোয়েন্দা পুলিশের এক সদস্য ছদ্যবেশে ওই দোকানে ১০টি ইয়াবা ট্যাবলেট ক্রয় করেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা জেলা গোয়েন্দা পুলিশের একটি চৌকস দল ওই ফলের দোকানেই হাতে নাতে গ্রেফতার করে।
What's Your Reaction?