জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছর আটকাদেশ

May 7, 2026 - 18:28
 0  6
জামালপুরে পৃথক তিন মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১ জনের যাবজ্জীবন ও ১ জনকে ১০ বছর আটকাদেশ

জামালপুরে ধর্ষণ মামলাসহ পৃথক তিনটি মামলায় ৩ জনের মৃত্যুদন্ড, ১জনের যাবজ্জীবন ও, ১জনকে ১০ বছর  আটকাদেশ দিয়েছে আদালত। জামালপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-১ এর বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আজ দুপুরে এই আদেশ দেন।

আদালতের পিপি এডভোকেট ফজলুল হক জানান, ২০২৪ সালের ১৯ এপ্রিল রাতে ইসলামপুর উপজেলার বেলগাছা ইউনিয়নের শিলদহ নিজ বাড়ি থেকে ৯ম শ্রেনি পড়ুয়া স্কুল শিক্ষার্থীকে ডেকে নিয়ে দলবদ্ধ ধর্ষণ করে। এ ঘটনায় স্কুল মিক্ষার্থীর বাবা ইসলামপুর থানায় মামলা দায়ের করেন। ৫ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আদালত আসামি মোঃ শিপন, মোঃ ইব্রাহিম ও ইউসুফ আলীর  মৃত্যুদন্ডের আদেশ দেন। দন্ডপ্রাপ্ত আসামিদের বাড়ি ইসলামপুর বেলগাছা ইউনিয়নের শিলদহ এলাকায়। 

একই আদালত জামালপুর সদরের বাঁশচড়া এলাকায় এক কিশোরীকে অপহরণ মামলায় আসামী মাহবুবুল আলম রাব্বিকে যাবজ্জীবন এবং ২ লাখ টাকা জরিমানা করেছে। একই আদালত দেওয়ানগঞ্জ উপজেলার কিশোরী লাবণ্য আক্তার ধর্ষণ মামলার রায়ে আসামী হৃদয় মিয়াকে ১০ বছর আটকাদেশ দিয়েছে। 

রায় প্রদানের সময় মোট ৪ জন আসামি উপস্থিত থাকলেও বাকীরা পলাতক রয়েছে।


মেহেদী হাসান 
জামালপুর। 
০৭-০৫-২০২৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow